কাঠবাদাম না আখরোট, স্মৃতিশক্তি বাড়াতে কোনটি বেশি উপকারী
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
কাঠবাদাম এবং আখরোট-এই দুই ধরনের বাদামই শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী। তবে প্রশ্ন উঠতে পারে, স্মৃতিশক্তি বাড়াতে কোনটি বেশি কার্যকর?
বিশেষজ্ঞরা বলছেন, কাঠবাদাম ও আখরোট-উভয়েই উপকারি হলেও আখরোটে রয়েছে দ্বিগুণ পরিমাণ ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, যা স্মৃতিশক্তি বাড়াতে আরও বেশি কার্যকর। ওমেগা থ্রি মস্তিষ্কের স্নায়ুকোষের গঠন ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
পুষ্টিবিদদের মতে, যারা প্রায়ই কিছু ভুলে যান বা মনোযোগের অভাব অনুভব করেন, তাদের জন্য আখরোট হতে পারে প্রাকৃতিক সমাধান।
প্রতিদিন কতটুকু আখরোট খাবেন:
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২ থেকে ৪টি আখরোট খাওয়া স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করতে পারে। যে কোনো সময় আখরোট খাওয়া গেলেও সকালে খাওয়াটাই সবচেয়ে উপকারী বলে মনে করা হয়।
অন্যদিকে, কাঠবাদামও শরীরের জন্য উপকারী। বিশেষ করে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেলে এর গুণাগুণ আরও বাড়ে।
শুধু আখরোট নয়, স্মৃতিশক্তি বাড়াবে আরও কিছু খাবার। এর মধ্যে রয়েছে- সবুজ শাকসবজি, চিনা বাদাম, হলুদ, বিভিন্ন ধরনের বেরি, ডিম, ব্রকোলি, ডার্ক চকলেট। এসব খাবার পুষ্টিগুণে ভরপুর, যা মস্তিষ্কের কোষগুলো সুস্থ রাখতে সাহায্য করে।
স্মৃতিশক্তি ভালো রাখতে হলে খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ঘুম, পর্যাপ্ত পানি পান, ও মানসিক প্রশান্তিও জরুরি। আর দৈনন্দিন খাদ্যতালিকায় যদি আখরোটসহ মস্তিষ্কবান্ধব খাবারগুলো রাখা যায়, তাহলে স্মৃতিশক্তি থাকবে প্রখর, মন থাকবে সতেজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












