মস্তিষ্কের কোষ নষ্ট করে ফিতাকৃমি: বর্ষায় সাবধান
চলছে বর্ষা মৌসুম। এ সময়ে সবজি ও মাছ-গোশত ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ রয়েছে চিকিৎসকদের। কারণ এ সময় ফিতাকৃমির সংক্রমণ ঘটতে পারে। ফিতাকৃমির সংক্রমণ নতুন নয়; তবে খাদ্যাভ্যাস থেকেই এ অসুখ বেশি ছড়ায়। এমন ঘটনা এর আগেও ঘটেছে। সে জন্য সতর্ক থাকা উচিত।
কয়েক বছর আগে এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করে বড়সড় একটি সিস্ট বের করেছিলেন চিকিৎসকরা। তার ভেতরে ছিলো শয়ে শয়ে ফিতাকৃমির লার্ভা। সিস্টের ফলে মাথায় অসহ্য ব্যথা হতো শিশুটির। ক্রমশ অসাড় হতে শুরু করেছিলো দেহের একাংশও।
আধা সিদ্ধ বা কম আঁচে রান্না করা গোশত, মাছ ও সবজিতে যদি ফিতাকৃমির ডিম থাকে, তা হলে তা মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। এর পাশাপাশি অপরিশোধিত পানি থেকেও হতে পারে এ সংক্রমণ।
কারণ এটি ঘটা অস্বাভাবিক নয়; পূর্ণবয়স্ক কৃমি যদি কোনোভাবে মানুষের দেহে প্রবেশ করে, তাহলে বিশেষ সমস্যা সৃষ্টি হয় না। মানুষের ক্ষুদ্রান্ত্রে এমনিতেই অনেক সময়ে কৃমি পাওয়া যায়। কিন্তু সমস্যা হয়, যখন কৃমির ডিম বা লার্ভা মানুষের শরীরে প্রবেশ করে। সেটি শুধু ক্ষুদ্রান্ত্রে সীমাবদ্ধ থাকে না। রক্তপ্রবাহের মাধ্যমে পৌঁছে যায় মস্তিষ্কে । আর তেমন যদি ঘটে, তবে মস্তিষ্কের কোষ নষ্ট করে দেয়।
কোন কোন সবজি সাবধানে খাবেন, তা জেনে নিন-
ফুলকপি:
ফুলকপি দেখলে বোঝা যায় না। তবে এর মধ্যে ফিতাকৃমির ডিম কিংবা লার্ভা থাকে সবচেয়ে বেশি। তাই কপি খাওয়ার আগে তা লবণ ও গরম পানি দিয়ে ভাপিয়ে নিতে হবে।
বাঁধাকপি:
ফুলকপির মতোই বাঁধাকপি থেকেও ফিতাকৃমির সংক্রমণ ঘটতে পারে। তাই সালাদে কাঁচা বাঁধাকপি খাওয়ার আগে সাবধান।
বেগুন:
বেগুনে ফিতাকৃমির ডিম থাকে অনেক সময়েই। এমনও দেখা গেছে, ভালো করে না ধুয়ে রান্না করলে ডিম থেকেই যায় এবং তা সহজেই শরীরে প্রবেশ করে।
ঝিঙে:
ঝিঙে কাটার পর তা ভালো করে দেখে নিতে হবে ভেতরে ডিম কিংবা লার্ভার মতো কিছু আছে কিনা। ঝিঙের ভেতরে এক সপ্তাহের মধ্যে ফিতাকৃমির ডিম ফুটে লার্ভা বার হয়। তাই খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
কচুপাতা:
কচুপাতায় শয়ে শয়ে ডিম পাড়ে ফিতাকৃমি। ভালো করে না ধুয়ে কচুপাতা রান্না করলে মারাত্মক সংক্রমণ হতে পারে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।