বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি

ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৭)

জামীল আল-মাদানী প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০৪
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৭)

হযরত বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, শত্রুদের অবরোধ চললো দিনের পর দিন। কিন্তু যুদ্ধ হলো না মোটেও। শুধুমাত্র একদিন কয়েকজন অশ্বারোহী বনী কেনানার বসতির উপর দিয়ে অশ্ব ছুটিয়ে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে বললো, ‘যুদ্ধের জন্য প্রস্তুত হউন। আজ টের পাবেন কোন অশ্বারোহীর পাল্লায় আপনারা পড়েছেন।’ ওই অশ্বারোহীরা ছিলো আমর ইবনে আবদ আমের, ইকরামা ইবনে আবু জেহেল মাখজুমী, হুবাইরা ইবনে ওয়াহাব মাখজুমী, নওফেল ইবনে আব্দুল্লাহ দ্বারার ইবনে খাত্তাব এবং মিরদাস ইবনে লুওয়াই মুহারেবী।

তারা ধাবিত হলো পরিখার দিকে। কাছাকাছি গিয়ে পরিখা দেখে বলে উঠলো, ‘আরে এ যে দেখছি অভিনব কৌশল। এরপর তারা অনুসন্ধান করে দেখতে লাগলো, দুর্বলতম অবস্থান কোনটি। এভাবে তারা উপস্থিত হলো অপেক্ষাকৃত কম সুরক্ষিত একটি স্থানে। ঘোড়াগুলো নিয়ে চক্কর দিতে লাগলো পরিখা ও সালয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে। ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি কয়েকজনকে সাথে নিয়ে ছুটে গেলেন তাদের সামনে। পরিখার ওই অংশের সুরক্ষা অধিকতর সুদৃঢ় করলেন। দেখলেন, অদূরে দাঁড়িয়ে রয়েছে শত্রুপক্ষের আমর ইবনে আবদ। বদরযুদ্ধে আহত হয়েছিলো। তাই উহুদযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। এখন পরিখার যুদ্ধে উপস্থিত হয়েছে মহাউৎসাহে অশ্বারোহী সৈনিকদের প্রশিক্ষকরূপে।

ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তাকে লক্ষ্য করে বললেন, ‘হে আমর! তুমি কিন্তু একবার মহান আল্লাহ পাক উনার শপথ করে বলেছিলে, কোনো কুরাঈশ যদি তোমার সামনে হাঁ বা না সূচক কোনো কথা উপস্থাপন করে, তবে তুমি গ্রহণ করবে তার যে কোনো একটি।’ আমর বললো, অবশ্যই। ‘আমি এক কথার মানুষ।’ ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, ‘আমি তোমাকে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও ইসলাম উনার দিকে আহ্বান জানাচ্ছি।’

আমর বললো, ‘আমার এগুলোর কোনোই আবশ্যকতা নেই।’ ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, ‘তবে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হও।’ সে বললো, ‘ভাতিজা! এরকম বলছেন কেনো? আমার হাতে কী আপনি বেঘোরে প্রাণটা হারাতে চান? আমি তো তা চাই না।’

ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, ‘কিন্তু আমি তো চাই। আমি চাই তোমার রক্ত।’ একথা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে উঠলো আমর। ঘোড়া থেকে লাফিয়ে নামলো। তারপর তার ঘোড়ার পায়ে তলোয়ার দিয়ে আঘাত করলো। অথবা ঘোড়াটিকে তাড়িয়ে দেওয়ার জন্য তার মুখে অঙ্কুশ মারলো। তারপর অগ্রসর হয়ে উনার মুখোমুখি দাঁড়ালো। হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অগ্রসর হলেন। শুরু হলো যুদ্ধ। অল্প কিছুক্ষণের মধ্যে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিলেন। সাথে তার আরো দু’জন সাথীকে হত্যা করলেন। আর একজন পালিয়ে প্রাণে বাঁচলো।

নওফেল ইবনে আব্দুল্লাহ ইবনে মুগীরা সাহস করে নেমে পড়লো পরিখায়। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা প্রস্তর বর্ষণ করতে শুরু করলেন তার উপর। অবস্থা বেগতিক দেখে সে চিৎকার করে বলতে লাগলো, ওহে আরবী যোদ্ধাবৃন্দ! প্রস্তরবর্ষণ অপেক্ষা উত্তম রণকৌশল কী আপনাদের জানা নেই? বীর যদি হন, তবে সামনে এগিয়ে আসেন না কেনো? একথা বলার সঙ্গে সঙ্গে পরিখায় ঝাঁপিয়ে পড়লেন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি। মুহূর্তের মধ্যে তলোয়ারের আঘাতে উড়িয়ে দিলেন তার গর্দান। কুরাঈশ বাহিনী থেকে প্রস্তাব এলো, নগদ মূল্যের বিনিময়ে আমাদের যোদ্ধাদের লাশ ফেরত দেয়া হোক।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলে পাঠালেন, নগদ মূল্যের প্রয়োজন আমাদের নেই। তোমাদের লাশ নিয়ে যেতে পারো। (তাফসীরে মাযহারী)

এক বর্ণনায় এসেছে, আমর ইবনে আবদ, সে ছিলো পৃথিবীর সবচেয়ে বড় পালওয়ান। সে তার তরবারীটা কা’বা শরীফে ঝুলিয়ে রাখতো। তার সাথে জিহাদ করতে কেউ সাহস পেতো না, এক কোপে দুই ট্কুরা করে ফেলতো। অনেক উচু-লম্বা, অনেক শক্তিশালী। বলা হয়, ১০০০ যোদ্ধার সাথে সে একাই লড়তো। খন্দকের জিহাদের সময় সে আসছে, এসে খুব হুমকি ধামকি দিচ্ছিলো। কোথায় মুসলমানেরা? কে শহীদ হতে চায়? আমার কাছে আসো। অমুক তমুক, অনেক কিছু। বড় একটা ঘোড়ায় চড়ে সে এসেছিলো। উক্ত কথাগুলো বলতে বলতে সে খন্দক পার হয়ে চলে এসেছে।

সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি যাই?

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, সে আমর ইবনে আবদ। একবার, দুইবার এভাবে তিনবার বললেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বুঝালেন এই কাফিরটা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। এই জিনিসটার একটা গুরুত্ব বুঝিয়ে দিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। (চলবে)

-০-


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ৪৩টি পর্ব

ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ

  1. পর্ব ১ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (১) ১৪ জানুয়ারি, ২০২৬
  2. পর্ব ৩২ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬
  3. পর্ব ৩৩ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬
  4. পর্ব ৩৪ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬
  5. পর্ব ৩৫ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ১১ নভেম্বর, ২০২৬
  6. পর্ব ৩৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ১৮ নভেম্বর, ২০২৬
  7. পর্ব ৩৭ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৭) আপনি এখন এটি পড়ছেন
  8. পর্ব ৩৮ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৮) ১৭ জুন, ২০২৩
  9. পর্ব ৩৯ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৯) ২৪ জুন, ২০২৩
  10. পর্ব ৪১ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৪১) ২৯ জুলাই, ২০২৩
  11. পর্ব ৪২ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৪২) ৫ আগস্ট, ২০২৩
  12. পর্ব ৪৩ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৪৩) ১২ আগস্ট, ২০২৩
  13. পর্ব ৪৭ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৪৭) ৪ অক্টোবর, ২০২৩

সব ৪৩টি পর্ব দেখুন ›

আরও পড়ুন

সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব) ১ দিন আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ২ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব গোটা আলমে বিরাজমান (২) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব গোটা আলমে বিরাজমান (২) ২ দিন আগে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ س… ১৮ নভেম্বর, ২০২৬ ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ১৮ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ১৮ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ১৭ নভেম্বর, ২০২৬ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১৬ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১৬ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ১১ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬