হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৩)
উচ্চতর ইলিম হাছিল:
অবশেষে যখন আমি আমার অক্ষমতা উপলব্ধি করতে পারলাম আর আমার ইচ্ছাশক্তি বলতে কিছুই থাকলো না, তখন উপায় অবলম্বনহীন নিতান্ত অসহায়ের মতো মহান আল্লাহ পাক উনার নিকট আশ্রয় নিলাম। তিনি সাড়া দিলেন। আমার জন্য সবকিছু থেকে মুখ ফিরিয়ে নেয়া সহজ করে দিলেন। তখন মনে মনে শাম (সিরিয়া) দেশে চলে যাওয়ার সংকল্প করেও পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা প্রকাশ করলাম। কারণ, ভয় ছিলো যে, খলীফা ও বন্ধু-বান্ধব আমার শামে বসবাসের কথা জেনে যাবে। তখন আরও সূক্ষ্ম অনেক কৌশল অবলম্বন করলাম, যেন বাগদাদ ছেড়ে গেলে আর ফিরে আসতে না হয়। তবুও আমি ইরাকের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমালোচনার পাত্র হলাম। (আল মুনকিয মিনাদ্ দলাল ৬৬)
এভাবে হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি বাগদাদ ছেড়ে চলে গেলেন। সেটা ছিলো ৪৮৮ হিজরীর কথা। তিনি প্রথমে পবিত্র মক্কা শরীফে গিয়ে হজ্জ করেন। এরপর চলে যান শামে। কিছুদিন থাকেন বাইতুল মাকদিসে, কিছুদিন দামেশকের মসজিদে। এভাবে প্রায় দশ বছর কেটে যায়।
এই দীর্ঘ সময়ে তিনি নির্জন-নিরালায় রিয়াজত-মাশাক্কাত তথা আধ্যাত্মিক রিয়াজত-মাশাক্কাত, মুরাকাবা ও মুজাহাদা, ইবাদত-বন্দেগী, যিকির-ফিকিরে মগ্ন থাকেন। এরপর ফিরে আসেন তূস নগরে। লেখালেখি ও কিতাব রচনায় আত্মনিয়োগ করেন। সে সময়ই তিনি অসাধারণ কিছু কিতাব রচনা করেন। একসময় আবার উনাকে নিজামুল মুলক উনার ছেলের বিশেষ অনুরোধে নিশাপুরে যেতে হয়। পাঠদানের দায়িত্ব গ্রহণ করতে হয় সেই নিজামিয়া মাদরাসায়।
এটা ছিলো ৪৯৯ হিজরীর ঘটনা। এর কিছুদিন পরই তিনি অপারগতা প্রকাশ করে আবার ফিরে আসেন জন্মভূমি তূসে। সেখানে একটি মাদরাসা ও খানকা শরীফ প্রতিষ্ঠা করেন। শিক্ষকতার পাশাপাশি মুরিদদের মাঝে আত্মশুদ্ধির কাজে আঞ্জাম দেন। এসময় উনার গুরুত্বপূর্ণ কাজ ছিলো পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত আর পবিত্র হাদীছে নববী শরীফ মুতায়ালা করা। বাকি জীবন তিনি এরই মধ্যে নিমগ্ন থাকেন।
৫০৫ হিজরীর ১৪ই জুমাদাল ঊখরা ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) তূস নগর থেকেই তিনি মহান আল্লাহ পাক উনার পরম দীদার মুবারকে চলে যান।
জীবনধারা পরিবর্তনের প্রেক্ষাপট:
একদিন ইমাম আহমদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার কারণে উনার জীবনের পরিবর্তন সাধিত হয়। এক সময় হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি এক মাহফিলে ওয়াজ করতেছিলেন। হাজার হাজার ইমাম-মুজতাহিদ, আলিম-উলামা, বিদ্বান ও বিশিষ্ট আমীর ওমরাহ মজলিসে উপস্থিত ছিলেন।
এমন সময় হঠাৎ উনার ভাই আহমদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি এসে উপস্থিত হলেন। উনাকে উদ্দেশ্য করে তিনি দুই লাইন কবিতা পাঠ করলেন, যার মর্মার্থ হলো- ‘আপনি অন্যকে হিদায়েত করছেন অথচ আপনি নিজে তা পালন করছেন না। অন্যকে উপদেশ দিচ্ছেন অথচ আপনি তার অনুসারী নন। হে পাথরখ-! কত দিন আপনি আর অস্ত্র শান দেবেন অথচ কাটবেন না।’
হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার এই দুই লাইন কবিতার এমনই প্রতিক্রিয়া সৃষ্টি হলো যে, তিনি জীবনে আর কখনও ওয়াজ করেননি। আত্মশুদ্ধিতে তিনি এভাবে নিমজ্জিত হলেন যে, পার্থিব জীবন থেকে তিনি একেবারে বিমুখ হলেন। অতঃপর সারা জীবন তিনি আধ্যাত্মিক সাধনার ভিতর দিয়ে অতিবাহিত করেন।
হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন রিয়াজত-মাশাক্কাতের সময় মাঠে-ময়দানে ঘুরে বেড়াতেন, তখন উনার কাছে এক ব্যক্তি কোন একটি বিষয়ে ফতওয়া জিজ্ঞাসা করেছিলেন। তিনি তার উত্তরে বললেন- “চলে যাও, এ তো সেই বাতিল জীবনকে স্মরণ করিয়ে দিচ্ছে। যখন ফতওয়া দেয়ার কাজ করতাম, তখন যদি আমার কাছে এ প্রশ্ন করতে, উত্তর দেয়া যেতো। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার উপরোক্ত জবাবের দ্বারা অনুমান করা যায় যে, তিনি আধ্যাত্মিক জগতের এত উচ্চস্তরে উন্নীত হয়েছিলেন যে, তিনি জাহিরী ইলিম শিক্ষা ও ফতওয়া লেখার জীবনকে নিষ্ফল ও ব্যস্ততার জীবন বলে গণ্য করতেন।
বিছালী শান মুবারক সম্পর্কে ইমাম ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি উনার বক্তব্য:
ইমাম ইবনে জওযী রহমতুল্লাহি আলাইহি তিনি হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার বিছালী শান মুবারক সম্পর্কে লিখেছেন যে, ৫০৫ হিজরীর ১৪ই জুমাদাল ঊখরা শরীফ মুতাবিক ১১১১ খৃষ্টাব্দের ১৮ই ডিসেম্বর ভোরে স্বাভাবিকভাবে সৃষ্টি দর্শন জাগ্রত হন এবং অজু করে নামায আদায করার পর তিনি নিজ কাফন চেয়ে নিয়ে চোখে লাগালেন। আর বললেন-“মহান আল্লাহ পাক উনার হুকুম শিরোধার্য।” এই বলে তিনি অন্তিম শয্যায় শয়ন করলেন। বুখারী শরীফ খানা বুকে নিলেন। শুয়ে শুয়ে বুখারী শরীফ তিলাওয়াত করতে লাগলেন। উনার একজন খাদিম ছাত্র বললেন, হুযূর বেয়াদবি ক্ষমা চাই। আপনার কী বুখারী শরীফ পাঠ করা শেষ হয়নি। এতো কষ্ট করে তিলাওয়াত করছেন কেন? তিনি বললেন, হে প্রিয় ছাত্র! বুখারী শরীফ কেন? কোন কিতাবই পড়া বাদ যায়নি। মহান আল্লাহ পাক উনার রহমতে সব কিতাবই পাঠ করেছি। এখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা হাদীছ শরীফের উপর আমল করার জন্য শেষ সময়ে বুখারী শরীফ তিলাওয়াত করছি।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَن جاءَهُ الموتُ وَهوَ يطلُبُ العلمَ ليُحْييَ بِهِ الإسلامَ، فبينَهُ وبينَ النَّبيِّينَ دَرجةٌ واحدةٌ في الجنَّةِ
অর্থ: যে ব্যক্তি ইসলামকে জীবিত ও সমুন্নত করার উদ্দেশ্যে ইলম অন্বেষণরত অবস্থায় মৃত্যুবরণ করে, জান্নাতে তার ও নবীগণের মধ্যে মাত্র এক স্তরের পার্থক্য থাকবে। (মু’জামুল আওসাত লিত তাবারানী- ৯/১৭৪, আল ফাকীহ ওয়াল মুতাফাকিহ-২/১৬৫, মাজমাউয যাওয়ায়িদ-১/১২৮) (অসমাপ্ত)
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক
- পর্ব ২ হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) ২৪ নভেম্বর, ২০২৬
- পর্ব ৩ হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৩) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
হিজরী পঞ্চম শতকের মহান মুজাদ্দিদ, হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৪র্থ পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ ছবি: গোপন কালো চুক্তির স্ক্যান কপি। ইহুদীদের সাথে গোপন চুক্তির মাধ্যমে…
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৯)
কেমন ছিলো অতীতের স্বর্ণালী ও সমৃদ্ধশালী মক্তবের শিক্ষাব্যবস্থা
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (৪)
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৮ম পর্ব)
তাই إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ পবিত্র আয়াত শরীফটি দ্বারা- فَخَرَجَ أَبُوْ بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ، إِ…
হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত আত্মত্যাগ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের বিষয়টিই কেবল জাতি-দ্বীন নির্বিশেষে সার্বজনীন বলে বিবেচিত হতে পারে
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৩য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজআজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে?সউদী রাজ পরিবারের পূর্বপ…
বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস
বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ…
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।