ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (১৬)
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আইন ও জিহাদ
কাফির শিবিরের প্রধান কুখ্যাত যোদ্ধা আমর ইবনে আবদে উদকে জাহান্নামে প্রেরণ:
মুসলিম বাহিনীর সমাবেশ কেন্দ্রে আমরের আস্ফালন ও দম্ভোক্তির বিপরীতে সুনসান নীরবতা বিরাজ করছিলো। তখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছিলেন, মুসলমানদের মধ্য থেকে একজন বের হয়ে এ লোকের অনিষ্ট থেকে মুসলমানদের রেহাই দিক। কিন্তু একমাত্র আমিরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ছাড়া আর কেউই জিহাদের জন্য প্রস্তুত হলেন না।
অগত্যা এ সমস্যার সমাধান অবশ্যই আমিরুল মু’মিনীন, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার হাতেই হতে হবে। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অপরাজেয় ও অমর দ্বিধারী তরবারি (জুলফিকার) হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার হাতে তুলে দিলেন এবং বিশেষ পাগড়ী মুবারক উনার মাথায় বেঁধে দিয়ে উনার জন্য দুয়া মুবারক করলেন, “আয় মহান আল্লাহ পাক! আপনি হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। বদরের জিহাদে হযরত উবাইদাহ্ ইবনে হারেসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উহুদের জিহাদে সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামযা আলাইহিস সালাম উনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। আয় আল্লাহ পাক! আমিরুল মু’মিনীন, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে শত্রুর আঘাত ও ক্ষতি থেকে রক্ষা করুন।” এরপর তিনি নিম্নোক্ত আয়াত শরীফ পাঠ করলেন-
ربّ لا تذرنِى فردا و أنت خیر الوارثین
“আয় মহান আল্লাহ পাক! আপনি আমাকে একাকী করবেন না; আর আপনিই সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী।” (পবিত্র সূরা আম্বিয়া শরীফ: মহাপবিত্র আয়াত শরীফ: ৮৯)
আমিরুল মু’মিনীন, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বিলম্ব পুষিয়ে দেয়ার জন্য যত দ্রুত সম্ভব রওয়ানা হয়ে গেলেন। এ সময় সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্পর্কে ঐতিহাসিক এ উক্তি করেছিলেন-
برز الإیمان کلّه إلى الشّرك کلّه
“গোটা শিরকের মোকাবেলা করতে গোটা ঈমান (রণক্ষেত্রে) আবির্ভূত হয়েছে।”
আমিরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি প্রতিপক্ষের বীরত্ব-গাঁথার অনুরূপ গাঁথা রচনা করে বললেন-
لا تعجلن فقد أتاك مجیب صوتك غیر عاجز
“তাড়াহুড়ো করো না। কারণ তোমার আহবানে সাড়াদানকারী তোমার কাছে এসেছে, যে অক্ষম (দুর্বল) নয়।” সুবহানাল্লাহ।
আমিরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সমগ্র দেহ লৌহ নির্মিত ভারী বর্ম ও অস্ত্র-শস্ত্রে আচ্ছাদিত ছিলো এবং কেবল উনার চোখ মুবারক শিরস্ত্রাণের ছিদ্রের মধ্য দিয়ে জ্বলজ্বল করছিলো। আমর প্রতিপক্ষকে চিনতে চাচ্ছিলো। তাই সে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে বললো, “আপনি কে?” স্পষ্টবাদিতার জন্য বিখ্যাত আমিরুল মু’মিনীন, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম বললেন, “আলী ইবনে আবী তালিব।” আমর বললো, “আমি আপনার রক্ত ঝরাবো না। কারণ আপনার পিতা ছিলেন আমার পুরনো বন্ধু। আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যাপারে ভেবে অবাক হচ্ছি, তিনি আপনাকে কোন ভরসায় আমার সাথে লড়ার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন? আমি আপনাকে না জীবিত, না মৃত এমন অবস্থার মধ্যে বর্শায় গেঁথে আকাশ ও পৃথিবীর মাঝে (শূন্যে) ঝুলিয়ে রাখতে পারি।” নাউযুবিল্লাহ!
আমিরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, “তুমি আমার মৃত্যু নিয়ে মাথা ঘামিও না। আমি উভয় অবস্থায় (আমি শহীদ হই বা তোমাকে হত্যা করি) সৌভাগ্যবান এবং আমার বাসস্থান বেহেশত। তবে সকল অবস্থায় জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে।” আমর মুচকি হেসে বললো, “এ ধরনের বণ্টন ন্যায়ভিত্তিক নয় যে, জান্নাত ও জাহান্নাম উভয়ই আপনার সম্পত্তি হবে।” (চলবে)
-আল্লামা মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (১৮)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (১৭)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (১৭)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়:(১৫তম পর্ব)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (১৬)
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৪তম পর্ব)
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (১৫)
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (১৫)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৩তম পর্ব)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (১৪)
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১২তম পর্ব)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (১৩)
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












