মন্ত্রিপরিষদ বিভাগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভিডিও ধারণ এবং সংরক্ষণ করতে হবে
এখন থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযানের ভিডিও ধারণ করতে হবে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল আদালতে প্রয়োজনে ওই ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে। এ ছাড়া, জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচারের জন্য প্রতিটি জেলায় একটি ‘মিডিয়া সেল’ থাকবে।
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে।
প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা–কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে।
তবে, পচনশীল বা দ্রুত নষ্টযোগ্য মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।
নির্দেশনার প্রধান বিষয়গুলো—
ভিডিও ধারণ ও সংরক্ষণ: মোবাইল কোর্ট অভিযান ও কার্যক্রমের ভিডিও আবশ্যিকভাবে ধারণ করতে হবে। ধারণকৃত ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখায় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে এবং এর একটি কপি মিডিয়া সেলে পাঠাতে হবে। আপিল মামলায় এই ভিডিও সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।
জব্দকৃত মালামাল ব্যবস্থাপনা: জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য নিরাপদ কক্ষ বা স্থান নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট নমুনা অনুযায়ী রেজিস্টার সৃজন করে মালামাল গ্রহণ ও সংরক্ষণের তথ্য লিপিবদ্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি মাসে তা প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল বা দ্রুত বিনাশযোগ্য মালামাল বিধি অনুযায়ী দ্রুত নিষ্পত্তি করতে হবে।
আইনি সহায়তা ও পিপি নিয়োগ: আপিল মামলার শুনানির জন্য জেলা ম্যাজিস্ট্রেটগণ পাবলিক প্রসিকিউটরদের (পিপি/অতিরিক্ত পিপি/এপিপি) মধ্য থেকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব প্রদান করবেন এবং এ বিষয়ে আদালত ও সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।
মোবাইল কোর্ট সহকারী ও প্রশিক্ষণ: জেলা ম্যাজিস্ট্রেট ও দপ্তর প্রধানগণ অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে মোবাইল কোর্ট সহকারী (পেশকার) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করবেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সাথে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে এসব কর্মচারীর প্রশিক্ষণ সম্পন্ন করবে।
মিডিয়া সেল গঠন: জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক বা ম্যাজিস্ট্রেটের আহ্ববায়ক এবং জেলা তথ্য অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে একটি ‘মিডিয়া সেল’ গঠন করা হবে। এই সেল মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও এবং স্থিরচিত্র সংগ্রহ করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর, মোতায়েন হবে অতিরিক্ত সেনা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু একটি মাহফিল নয়, বরং ছহিবে সুলত্বানুন নাছীর, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার আখাচ্ছুল খাছ কারামত মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- প্রতিরোধের চেষ্টা করলে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয় লাশ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাকে নয়াদিল্লি বলে লাইভ করছে চীনারা!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুষের অনুসন্ধান আটকে থাকে দুদকেও
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












