পর্যটকের পদচারণে স্বস্তি ফিরেছে নারিকেল দ্বীপে
, ২৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আবারও পর্যটকের পদচারণে মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ নারিকেল দ্বীপ। নীল সমুদ্র, স্বচ্ছ পানিরাশি আর দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের আগমনে বেড়েছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যস্ততা। দীর্ঘ বিরতির পর পর্যটননির্ভর এই দ্বীপে অর্থনৈতিক কর্মকা-ে গতি ফেরায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। তবে অতিরিক্ত ভাড়া ও দীর্ঘযাত্রার কারণে পর্যটকরা কিছুটা বিরক্ত ও নাখোশ। তাদের দাবি টেকনাফ থেকে জাহাজ চলাচল করলে অতিরিক্ত ভাড়া ও দীর্ঘ যাত্রার ভোগান্তি পোহাতে হতো না।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত করা হয়েছে। ৫ নভেম্বর চলতি পর্যটন মৌসুমে প্রথম দিন একটি জাহাজে করে ৮৩০ জন কক্সবাজার থেকে নারিকেল দ্বীপে পৌঁছায়। এর মাধ্যমে উন্মুক্ত হয় চলতি পর্যটন মৌসুমের দ্বার। দীর্ঘ বিরতির পর নারিকেল দ্বীপে পৌঁছে দ্বীপের সৌন্দর্য উপভোগে পর্যটকরা উচ্ছ্বসিত। কারও কাছে এটি প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা।
অন্যদিকে দ্বীপের পর্যটন নির্ভর বাসিন্দারা নিজ ব্যবসায় আত্মমগ্ন হয়ে পড়েছে।
দ্বীপের হোটেল ব্যবসায়ী আবদুর রহিম বলেন, দীর্ঘ ১০ মাসের প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে নারিকেল দ্বীপ। এতে আমাদের ব্যস্ততা বেড়েছে। দীর্ঘ বিরতির পর পর্যটকদের আগমনে আমরা আনন্দিত এবং নতুন করে আশার আলো দেখছি।
পর্যটকদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। ব্যবসায়ী শাহাবউদ্দিন বলেন, পর্যটকদের সর্বোচ্চ সুযোগসুবিধা নিশ্চিত করতে আমরা সব সময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করি। খাবারের মান বজায় রাখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ভালো খাবার পরিবেশনের ওপর গুরুত্ব দেব, যাতে পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বালু উত্তোলনে ভাঙনের মুখে জনপদ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমিটিতে না এলে বিরোধীদের ছাড়াই সংবিধান সংশোধন -চিফ হুইপ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ন্যূনতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক পক্ষের
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার আবেদন ‘রাজনৈতিক স্টান্টবাজি’ -চিফ প্রসিকিউটর
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন!
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












