শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

এ বছর এত গরম কেন?

Admin প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, সকাল ৪:২৮
এ বছর এত গরম কেন?

চলতি বছর অন্যান্য বছরের চেয়ে গরমের তীব্রতা ক্রমশ বাড়ছে। গরমে শরীর না ঘামলেও অনুভূত হচ্ছে তীব্র তাপ; যেন শরীর পুড়ে যাচ্ছে! আবহাওয়ার এমন বৈরিভাব নিকট অতীতে দেখা যায়নি। আরো অবাক করা বিষয় হলো, অনেকের ঠোঁট ফাটছে। আমরা সাধারণত শীতে ত্বকের এমন পরিস্থিতির মুখোমুখি হই। আবহাওয়াবিদ ও চিকিৎসকদের মতে, বাতাসের আদ্রতা কমে যাওয়ায় এবার এ ধরনের অসহ্যকর গরম অনুভূত হচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে ঠোঁট ফাটার মতো অস্বস্তিকর শারীরিক পরিস্থিতি।
বাতাসের আদ্রতা কমে বাতাস শুষ্ক হয়ে যাওয়ার ফলে সূর্যের তাপ শরীর থেকে পানি শুষে নিচ্ছে। ফলে আমাদের ত্বক জ্বালাপোড়া করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শীতকালে দেশের আকাশে উত্তর থেকে পূর্ব দিকে বায়ু প্রবাহিত হয়। তখন বাতাস শুষ্ক হয় এবং ঠোঁট ফাটে।
অন্যদিকে গ্রীষ্ম ও বর্ষাকালে বাংলাদেশের আকাশে দক্ষিণ থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত হয়। এই বাতাসে যুক্ত হয় বঙ্গোপসাগরের প্রচুর পানীয় বাষ্প। ফলে বাতাসে আদ্রতার পরিমাণ থাকে বেশি। এ অবস্থায় গরমে ঘাম হয়। শরীর ঘামলে তেমন জ্বালাপোড়া করে না।
বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এক বিশেষ পরিস্থিতি এ বারের গরমের জন্য অনেকাংশে দায়ী। আমাদের পৃথিবীর পানিবায়ু একস্থানে পরিবর্তন ঘটলে সর্বত্রই এর প্রভাব পড়ে এবং পরিবর্তন ঘটে। সাধারণত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহকে বলা হয় ট্রেড উইন্ড। সাগরের গরম বায়ু এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়। ফলে মধ্য ও দক্ষিণ আমেরিকার দিকে সাগরতলের শীতল পানি উপরে উঠে আসে। এ অবস্থাকে বলে আপওয়েলিং।
আপওয়েলিংয়ের কারণে প্রশান্ত মহাসাগরের অস্থিতিশীল আবহাওয়ার সৃষ্টি হয়। তখন এশিয়া অঞ্চলে প্রচুর মেঘ ও বৃষ্টি হয়। এই স্বাভাবিক প্রক্রিয়া অতিরিক্ত হারে বেড়ে গেলে তাকে বলা হয় ‘লানিনা’। যদি প্রশান্ত মহাসাগরের বায়ু উল্টো দিকে প্রবাহিত হয় তাকে বলে ‘এল নিনো’। যে বছর এল নিনো হয় সে বছর এশিয়া অঞ্চল থেকে দক্ষিণ আমেরিকায় শীতল বায়ু প্রবাহিত হতে থাকে। প্রতিটি এল নিনো ও লানিনার জন্য আবহাওয়া বিভিন্নভাবে পরিবর্তিত হয়।
চলতি বছর লানিনা প্রভাবের কারণে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বাতাস প্রবাহের স্বাভাবিক গতি কমে গেছে। এ কারণে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত না হয়ে উত্তর থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে। এর ফলে এত গরম পড়েছে বলে ধারণা অনেক বিশেষজ্ঞের।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘এত গরমের কারণ হচ্ছে, এ সময় সাধারণ যে বৃষ্টিপাত হবার কথা সেটা হচ্ছে না। জুন মাসের এক তারিখে কক্সবাজারে বর্ষাকাল শুরু হয়। ৩১ মে শুরু হয় টেকনাফ, ২ জুন চট্টগ্রাম, তারপর এটা বাড়তে বাড়তে সিলেট, মধ্যাঞ্চল ঢাকা এবং সারাদেশে ছড়িয়ে পড়ে। এখনো এটি শুরু না হওয়ার কারণে দেশের আবহাওয়া গরম।’
‘৪০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে। এর চেয়েও বেশি তাপমাত্রা গিয়েছে কিন্তু মানুষের মধ্যে এত অস্বস্তি ছিল না। বিষয়টি উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, ‘তার প্রধান কারণ হচ্ছে পানীয় বাষ্পের উপস্থিতি। মূলত বর্ষা আসতে দেরী হওয়ার জন্য গরমটা বেশি।’
এ প্রসঙ্গে পানিবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান বলেন, ‘প্রতি বছর এ সময় ভালো গরম পড়ে। তবে এবার একটু বেশি। এখন রোদের সঙ্গে বাতাসও থাকার কথা কিন্তু সেটা নেই। আকাশে মেঘ হচ্ছে কিন্তু নিচে তাপের চাপ এত বেশি যে মেঘ উপর থেকেই পানীয় বাষ্প হয়ে যাচ্ছে- বৃষ্টি হচ্ছে না।’
কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হবে- এই আশাবাদ ব্যক্ত করে ড. আতিক রহমান আরো বলেন, ‘নিচে গরম আর উপর থেকে বৃষ্টি নামলে সেটা ঠিক হবে কিন্তু সেটা পানীয় বাষ্প হয়ে নামছে তাই কোনো কাজ হচ্ছে না। উত্তর গোলার্ধে এবার বেশি গরম পড়েছে। এর কারণ পানিবায়ু পরিবর্তন। পানিবায়ু পরিবর্তনের ফলেই এই বিরূপ প্রভাব। বৈশ্বিক পানিবায়ুর প্রভাবও পড়েছে। এল নিনো কিংবা লানিনার প্রভাবও রয়েছে।’

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২৩ ঘণ্টা আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬