এক পেঁয়াজের ওজন ৯ কেজি!
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ রবি’ ১৩৯১ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
কয়েক বছর আগে মিসর থেকে আমদানি করা বড় বড় পেঁয়াজ বাংলাদেশের বাজারে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। দু-তিনটি পেঁয়াজেই এক কেজি হয়ে যায়। তখন দেশি পেঁয়াজের চড়া মূল্যের কারণে অনেকেই ওই পেঁয়াজ কিনতেন। আবার অনেকে আকার দেখে কৌতূহল থেকে কিনেছেন। সে তো দু-তিনটি পেঁয়াজে এক কেজি। কিন্তু যদি বলা হয়, একটি পেঁয়াজের ওজন ৯ কেজি! তাহলে সেই বিস্ময়ের পারদ তো আরও চড়বেই।
এমন একটি পেঁয়াজ তোলা হয়েছিল ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে ‘হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শো’তে। দুই দিন আগে প্রদর্শনী কর্তৃপক্ষ এ নিয়ে ইনস্টাগ্রামে সচিত্র পোস্টও দিয়েছে।
সেখানকার কৃষক গ্যারেথ গ্রিফিনের খামারে পেঁয়াজটি উৎপাদিত হয়। ‘চ্যাম্পিয়ন’ হওয়ার জন্য ওই প্যাভিলিয়নে পেঁয়াজের পাশাপাশি বড় আকারের বাঁধাকপি, শসা, গাজরও এনেছে কৃষকরা।
কর্তৃপক্ষ জানায়, গ্যারেথ গ্রিফিনের পেঁয়াজটির ওজন ১৯.৭৭ পাউন্ড অর্থাৎ ৮.৬৭ কেজি, যা এর আগে ২০১৪ সালে এই প্রদর্শনীতে আনা বৃহদাকারের আরেকটি পেঁয়াজকেও ছাড়িয়ে গেছে। ওই পেঁয়াজর ওজন ছিল ১৮.৬৮ পাউন্ড তথা ৮.৪৭ কেজি। সেটি উৎপাদন করেছিলো টনি গ্লোভার নামের এক কৃষক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে জানা যায়, আগের ওই পেঁয়াজ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি ওজনের পেঁয়াজ। তার স্বীকৃতিকাল ধরা হয়েছে ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর।
এটির গিনেস রেকর্ডের স্বীকৃতি এখন আনুষ্ঠানিক ঘোষণার ব্যাপার মাত্র। কর্তৃপক্ষও জানিয়েছে, নিয়ম অনুযায়ী এই পেঁয়াজের বিষয়টি পর্যালোচনা করছে গিনেস কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












