একটি গাছে মানুষের কল্পনার চেয়েও বেশি অণুজীব বাস করে
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
গাছেরও আছে বিভিন্ন প্রজাতি। সব প্রজাতি মিলে বন হলো এক জটিল ও গতিশীল বাস্তুতন্ত্র। সুন্দরবনে যেমন বাঘ কমে গেলে প্রভাব পড়ে হরিণের সংখ্যায়। তেমনি হরিণ কমে গেলে আবার ঘাস লতাপাতা বেড়ে যায়। এভাবে পুরো বাস্তুতন্ত্র একে অপরের ওপর নির্ভর করে টিকে থাকে। শুধু প্রাণী না, বনে পুরোনো মরে যাওয়া গাছও এই বাস্তুতন্ত্রের অংশ। এমনকি এই সিস্টেমের অংশ অণুবীক্ষণিক ছত্রাকও।
সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে, একটি গাছের ভেতরের জগতটিও ঠিক একটি বনের মতো। কারণ, একটি গাছের ভেতরে বাস করে এক ট্রিলিয়ন অণুজীব। এসব অণুজীব অদৃশ্য এক বাস্তুতন্ত্রে জীবনযাপন করে।
গত আগস্টের শুরুতে বিজ্ঞানীরা নতুন এই অনুসন্ধানের ফল প্রকাশ করেছে।
গাছের কা-ের ভেতরে বসবাসকারী অণুজীব বাস্তুতন্ত্র বা মাইক্রোবায়োম নিয়ে করা সবচেয়ে বিস্তৃত গবেষণা এটি। অনুসন্ধানে জানা গেছে, গাছের কাঠ বা টিস্যুর ভেতরে নিজস্ব কোষ ছাড়াও ট্রিলিয়ন অণুজীব নিয়ে কোষের আরেকটি জগৎ আছে। এ জগতের অণুজীব কোষগুলো মূলত ব্যাকটেরিয়া ও এককোষী আর্কিয়া দিয়ে গঠিত। এগুলো গাছের বিভিন্ন অংশে বাস করে। এমনকি প্রতিটি প্রজাতির গাছের জন্য অণুজীবগুলো বিশেষভাবে পরিবর্তিত হয়েছে।
যেভাবে জানা গেলো:
নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণার ফল থেকে অণুজীবের বিশাল এক জগৎ নিয়ে জানা গেছে। এর আগে এই অণুজীবেরা অনাবিষ্কৃত ছিলো। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির বাস্তুতন্ত্রবিদ ও এই গবেষণার লেখক জোনাথন বলেছে, ‘একটি গাছ নিজেই এক ধরনের জটিল বাস্তুতন্ত্র। ’ যদিও গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে, তবু নিশ্চিতভাবে বলা যায়, এই অণুজীবগুলো গাছের স্বাস্থ্য, বৃদ্ধি আর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ।
গবেষকরা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলের ১৬ প্রজাতির ১৫০টির বেশি গাছ থেকে নমুনা সংগ্রহ করেছে। নমুনায় আছে রেড ম্যাপল, ব্ল্যাক বার্চ ও হোয়াইট অ্যাশ গাছ। এই গাছগুলো থেকে কলমের চেয়ে সরু কাঠের কোর বের করে নিয়েছে গবেষকেরা। এরপর কাঠ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি অনুমান করা হয়েছে গাছের কা-ে থাকা অণুজীবের সংখ্যাও। (পরবর্তী পর্বে সমাপ্য)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












