শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংকদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

কেন খাবেন কলার মোচা?

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, সকাল ৭:০৪

কলার মোচা কৃষিজ উপজাত হিসেবে গণ্য হলেও, বিশ্বের বহু দেশে এটি সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য হিসেবে খাওয়া হয়। এটি অনেক পুষ্টিগুণে ভরপুর এক ধরনের ফুল। বহু বছর ধরে গ্রামীণ সমাজে বিভিন্নভাবে এটি রান্না করে খাওয়া হয়।
তবে শুধু স্বাদের জন্য নয়, আধুনিক গবেষণায় দেখা গেছে যে কলার মোচা এক অনন্য ভেষজ খাদ্য যা শরীরের নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। জেনে নিন কলার মোচার স্বাস্থ্য উপকারিতা-
পুষ্টিগুণ:
কলার মোচা ভিটামিন, খনিজ, প্রোটিন ও আঁশে সমৃদ্ধ। এতে প্রচুর আঁশ, প্রোটিন ও কার্বোহাইড্রেট রয়েছে।
বিভিন্ন মানসম্মত পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, মোচায় আঁশের পরিমাণ প্রায় ৭০ শতাংশ, কার্বোহাইড্রেট ৫৩ দশমিক ৭৮ শতাংশ এবং প্রোটিন ১৯ দশমিক ৬০ শতাংশ।
এছাড়াও এতে আছে ভিটামিন এ, ভিটামিন বি-৬, ভিটামিন ই ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট।
স্বাস্থ্য উপকারিতা:
হজম প্রক্রিয়া উন্নত করে- আঁশসমৃদ্ধ হওয়ায় মোচা কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ কার্যকর। এটি অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়া সুস্থ রাখে। ফলে দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিক ও অন্ত্রের সমস্যায় মোচা উপকারী।
ক্ষুধা নিয়ন্ত্রণ ও ওজন কমায়- ডায়েটারি ফাইবার দীর্ঘসময় তৃপ্তি বজায় রাখে। এটি ক্ষুধা কমিয়ে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায়। তাই মোচা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এবং স্থূলতা প্রতিরোধ করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ- কলার মোচা একটি লো গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাদ্য। অর্থাৎ এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না। আঁশসমৃদ্ধ হওয়ায় এটি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে এবং টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।
রক্ত বাড়ায়- মোচায় বিদ্যমান লৌহ শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। ফলে এটি অ্যানিমিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঋতুস্রাবজনিত সমস্যা কমায়- মোচা শরীরে প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণ বাড়াতে সাহায্য করে। ফলে অতিরিক্ত রক্তস্রাব, ব্যাথা ও পেশির খিঁচুনি কমে যায়।
মাতৃদুগ্ধ উৎপাদনে সহায়ক- গবেষণায় দেখা গেছে, কলার মোচা প্রসূতি নারীদের দুধ উৎপাদন বৃদ্ধি করে। তাই মায়েদের জন্য এটি প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে।
ক্যানসার প্রতিরোধ- মোচায় ফেনোলিক অ্যাসিড, ট্যানিন, ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। এগুলো শরীরের ফ্রি-র‌্যাডিকেল নষ্ট করে, যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ।
মানসিক স্বাস্থ্যের উন্নতি- মোচায় থাকা ম্যাগনেসিয়াম মানসিক চাপ কমায়, উদ্বেগ হ্রাস করে। এটি মানসিক প্রশান্তি ফিরিয়ে আনে।
উল্লেখ্য, কলার মোচা বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খাওয়া হয়ে থাকে। তবে রান্নার সময় অতিরিক্ত তেল মশলা ব্যবহার কমাতে হবে, এতে পুষ্টিগুণ নষ্ট হবে না।

আরও পড়ুন

সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ২ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৪ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬ ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব… ২৬ অক্টোবর, ২০২৬