উচ্চ আদালতে ‘ডেড ল’ বা অকার্যকর ঘোষিত ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০’ পুণঃবহালের অপচেষ্ঠা চলছে। এর মাধ্যমে পাহাড়কে উপজাতিদের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা, ‘একদেশে দুই আইন’ ও পাহাড়ে রাজা-প্রজা প্রথা বহাল, বাঙ্গালী ও রাষ্ট্রের ভূমি অধিকার হরণ এবং সেনা প্রত্যাহার সহ পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্নের গভীর ষড়যন্ত্র চলমান। উচ্চ আদালত, সেনাবাহিনী এবং সরকারের উচিত দেশবিরোধী এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দেওয়া। (১)
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধান বিরোধী এবং উচ্চ আদালতে মৃত ঘোষিত কুখ্যাত “পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি- ১৯০০” পুণর্বহাল করতে আদালতের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে বিদেশী মদদপুস্ট দেশ বিরোধী কিছু উপজাতি কুচক্রী মহল। গত ২৩ এপ্রিল ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি- ১৯০০’ সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ পিটিশন শুনানির তারিখ ছিল। তবে আদালত শুনানিটি তিন সপ্তাহের জন্য মূলতবি করেছেন।
২০১৮ সালে বাতিল হওয়া এই মৃত আইনটি পুণর্বহাল করতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা পাহাড়ে এবং উচ্চ আদালতে ব্যাপক তৎপর রয়েছে। দেশবিরোধী অসাংবিধানিক এই শাসনবিধি পুণঃবহালের মধ্যে দিয়ে তারা মূলত পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের সংবিধানের আওতার বাহিরে নিয়ে পরিচালিত করতে চাচ্ছে। সংবিধানের বাহিরে গিয়ে পার্বত্য চট্টগ্রাম পরিচালিত হলে দেশের অখন্ডতা হুমকির মুখে পড়বে।
মামলার ইতিহাস :
বাংলাদেশ সংবিধানের বিভিন্ন ধারার সাথে সংঘর্ষিক হওয়ায় ২০০৩ সালে তৎকালীন বিএনপি সরাকারের অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের একটি বিভাগীয় বেঞ্চ ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন একটি ‘‘মৃত আইন’’ হিসাবে ঘোষণা করেন। এই রায় ইতোমধ্যে ডিএলআরভূক্ত হয়েছে। (Rangamati Food Products v. Commissioner of Customs & Others, 10 BLC (2005), 525)|
পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই রায়ের বিরুদ্ধে আপিলের প্রেক্ষিতে উক্ত রায় বাতিলপূর্বক পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ কে একটি সম্পূর্ণ বৈধ এবং ‘মৃত আইন’ নয় এই মর্মে ঘোষণা প্রদান করে [Government of Bangladesh v. Rangamati Food Products and Others 69 DLR(AD) (2017)].
পরবর্তীতে ২০১৪ ও ২০১৬ সালে পৃথক দুটি পৃথক মামলার রায় দেয় সুপ্রীম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। সুপ্রীম কোর্টে বিচারধীন ওয়া¹া ছড়া টি এস্টেট এর এক মামলায় ২০১৪ সালের ০২ ডিসেম্বর এই শাসনবিধির পক্ষে রায় দেয়া হয়। অন্যদিকে ২০১৬ সালে ২২ নভেম্বর পুণরায় পার্বত্য শাসনবিধিকে একটি কার্যকর ও বৈধ আইন বলে রায় দেয় সুপ্রিমকোর্টের অপর একটি আদালত।
এতে সংক্ষুব্ধ হয়ে ২০১৮ সালে খাগড়াছড়ি জেলার বাসিন্দা আব্দুল আজিজ আখন্দ ও আব্দুল মালেক নামে দুই ব্যক্তি বাঙালিদের পক্ষে সুপ্রীম কোর্টে দুটি রিভিউ পিটিশন দাখিল করেন (যার সিভিল পিটিশন নম্বর যথাক্রমে ৫৪/২০১৮ এবং ১৯২/২০১৮। তাদের পক্ষে সিনিয়র আইনজীবী ছিলেন তৎকালীন বিএনপি সরকারের পূর্বেকার নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জনাব এ এফ হাসান আরিফ। একাধিক শুনানির পর উচ্চ আদালত আগের রায় বাতিল করে ‘চিটাগং হিল ট্র্যাক্ট ম্যানুয়েল- ১৯০০’ কে ডেড ল” বা অকার্যকর ও অবৈধ বলে রায় দেয়। যা এখনো বহাল রয়েছে।
২০১৮ সালে হাইকোর্টে ‘১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি’ নামক রেগুলেশনটি ‘মৃত আইন’ ঘোষণা করে রায় দেয়ার পর এ নিয়ে উপজাতিরা পুনরায় রিভিউ পিটিশন দায়ের করে। এরপর কয়েকটি শুনানী হলেও এক পর্যায়ে বিষয়টি কার্য তালিকায় না আসায় আর শুনানী হয়নি। সর্বশেষ ২৩/০৪/২০২৬ তারিখে শুনানীর তারিখ ধার্য্য ছিল।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












