ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে রাজি নয় এমন ব্যক্তিদের নিয়ে কাজ করে ‘সেন্টার অন কনশিয়েনশস অ্যান্ড ওয়ার’ নামের অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ফোন ‘ক্রমাগত বেজে চলেছে’। মার্কিন সেনারা তাদের ফোন করছে। সেনারা তাদের ফোন করে বলেছে, তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চায় না।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, ইরানে যুদ্ধ করা নিয়ে সেনাদের ভেতর থেকে তীব্র আপত্তি উঠেছে।
যুক্তরাষ্ট্রে ঐতিহ্যগতভাবে বিদেশে যুদ্ধে যেতে আপত্তি জানানো অনেক নাগরিক রয়েছে। এদের বলা হয়ে থাকে ‘কনশিয়েনশস অবজেক্টরস’।
সংস্থাটির পক্ষ থেকে এক্সে আরেকটি পোস্টে বলা হয়, ‘গতকাল আমাদের কাছে একজন সেনাসদস্যের ফোন এসেছে, যে সেনাবাহিনীতে মোতায়েন হওয়ার অপেক্ষায় রয়েছে। সে এখন ‘কনশিয়েনশস অবজেক্টরস’ হিসেবে আবেদন করতে চাইছে। শুধু তাই নয়, সে তার ইউনিটের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে ব্যাপক বিরোধিতা থাকার কথাও বলেছে। সে বলেছে, ‘সে সবাইকে আমাদের ফোন নম্বর দেবে।’
পোস্টে আরও বলা হয়, বিশেষত, তারা (মার্কিন সেনারা) আন্তর্জাতিক নৌসীমায় ইরানি যুদ্ধজাহাজের ওপর হামলার এবং পাশাপাশি মেয়েদের একটি স্কুলে মার্কিন হামলার ঘটনায় চরম আপত্তি প্রকাশ করেছে।
ইরানের ওই স্কুলটিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন, নিহতদের বেশির ভাগই মেয়েশিশু। তারা ওই স্কুলের শিক্ষার্থী ছিলো।
ড্রাম্প প্রশাসনকে এ হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)