ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপ ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু করেছে -পেজেশকিয়ান
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, সন্ত্রাসী ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ চালাচ্ছে। এই মন্তব্য তিনি করেছেন গত শনিবার (২৭ ডিসেম্বর)। যখন সন্ত্রাসী নেতানিয়াহু শিগগিরই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন সফরে যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, “আমার মতে, আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে লিপ্ত। তারা চায় না আমাদের দেশ স্বায়ত্তশাসিতভাবে নিজের পায়ে দাঁড়াক।” তবে তিনি হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, “যদি আবার হামলা হয়, তেহরান আগের চেয়ে আরও শক্তিশালী জবাব দেবে। আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে দায়িত্ব পালন করছে। সব সংকট থাকা সত্ত্বেও এখন তাদের সরঞ্জাম এবং জনবলের দুই দিক থেকেই বেশি শক্তি আছে।”
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান সংঘাত ৮০ দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। তিনি দাবি করেন, পশ্চিমা শক্তি এবং সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র সামরিক নয়, বরং এতে নিষেধাজ্ঞা, কূটনীতি এবং নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে।
এই সংঘাতের পেছনে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি দেশটির যুবসমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। খামেনি বলেন, মার্কিন-ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। তিনি বলেন, “লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটি বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান।”
এদিকে, ইরাক তেহরান ও ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরানোর চেষ্টা করছে। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতিই আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












