ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতেই কি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিলো সন্ত্রাসী ইসরায়েল
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এতে সন্ত্রাসী ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে সোমালিয়া। এই পদক্ষেপকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি।
গত শনিবার (২৭ ডিসেম্বর) সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী ওমর এক সাক্ষাৎকারে বলেছেন, সরকার ‘রাষ্ট্রীয় আগ্রাসন’ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে সন্ত্রাসী ইসরায়েলি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই করার জন্য সব ধরনের কূটনৈতিক উপায় অবলম্বন করবে।
এর আগে, গত জুমুয়াবার সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এই ঘটনার একদিন পরেই সোমালিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হলো। আফ্রিকান ও আরব দেশগুলোও তীব্র নিন্দা জানিয়েছে এবং এই পদক্ষেপ ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার অংশ কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ওমর অভিযোগ করেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সোমালিল্যান্ডে স্থানান্তরের লক্ষ্যেই সন্ত্রাসী ইসরায়েল এই স্বীকৃতির পথ বেছে নিয়েছে। তিনি বলেন, ‘এর অন্যতম কারণ হলো গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা। এই বিষয়ে ইহুদীবাদী ইসরায়েলের লক্ষ্য সবারই জানা।’
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমালিয়ার এই আশঙ্কাকে সমর্থন জানিয়ে বলেছে, এর আগে সন্ত্রাসী ইসরায়েল সোমালিল্যান্ডকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের সম্ভাব্য গন্তব্য হিসেবে চিহ্নিত করেছিলো। একে ফিলিস্তিন ‘রেড লাইন’ বা সীমা লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।
অন্যদিকে, সন্ত্রাসী ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু এই কূটনৈতিক ঘটনাকে ‘আব্রাহাম একর্ডস’-এর চেতনার অংশ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, সে আজ সোমবার ট্রাম্পের সাথে বৈঠকের সময় এ বিষয়টি উত্থাপন করবে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












