রাশিয়ার ইয়াকুতিয়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার পূর্বদিকে অবস্থিত একটি এলাকা ইয়াকুতিয়া। সম্প্রতি এই অঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে নিম্নমুখী হয়েছে। এ এলাকায় তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।
এছাড়া বিশ্বের সবচেয়ে শীতল বড় শহর ইয়াকুৎস্কে তাপমাত্রা মাইনাস ৪৫ থেকে মাইনাস ৫০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এসব এলাকার ৩ লাখ ৫৫ হাজার বাসিন্দা তীব্র শীতের মধ্যে দিন যাপন করছে।
ভারী তুষারপাত এবং হাড় কাঁপানো ঠান্ডা বাতাসের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে বাইরে অবস্থান করার সময় সীমিত করে মাত্র ৩০ মিনিট করা হয়েছে।
ভারী তুষারপাত ও শীতের কারণে কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সবচেয়ে শীতল এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। টিক্সিতে ভারি তুষারপাতের কারণে ঘরের মধ্যে আটকে পড়েছে বাসিন্দারা। এখানেও কিশোর ও শিশুদের বিদ্যালয় বন্ধ রয়েছে।
আবহাওয়াবিদদের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীদিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে এবং তাপমাত্রা আরও নেমে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)