ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ইতিহাস
প্রবাদ আছে, ‘হার গুলেরা রঙ্গো বুয়ে দিগারাস্ত’। অর্থাৎ ‘একেক ফুলের একেক রকম রং ও ঘ্রাণ’। সমস্ত উম্মতের মাঝে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের শ্রেষ্ঠত্ব। আবার উনাদের মাঝে বদরী ছাহাবীগণ উনাদের রয়েছে বিশেষ ফযীলত। আবার মুহাজিরগণ উনাদের রয়েছে ব্যতিক্রম শান মুবারক। অপরদিকে খিলাফতের ক্ষেত্রে কুরাইশগণ উনাদের রয়েছে একক প্রাধান্য। সর্বোপরি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের জন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য মুবারক নির্ধারিত।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- আমি দানশীলতার মুবারক শহর এবং সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি উনার দরজা মুবারক স্বরূপ। আমি বীরত্বের মুবারক শহর এবং সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি উনার দরজা মুবারক স্বরূপ। আমি লজ্জাশীলতার মুবারক শহর এবং সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি উনার মুবারক দরজাস্বরূপ। আমি ইলম উনার শহর মুবারক এবং ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উনার দরজা মুবারক স্বরূপ। (নুজহাতুল মাজালিস)
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার মুকুটস্বরূপ। সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার লিবাসস্বরূপ। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার অলংকারস্বরূপ। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার চিকিৎসক স্বরূপ। (কিতাবুল ফিরদাউস)
অর্থাৎ হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের প্রত্যেকের আলাদা বা স্বতন্ত্র খুছুছিয়ত মুবারক রয়েছে। সঙ্গতকারণেই সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহ ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খুছুছিয়ত মুবারক বিশেষভাবে উল্লেখযোগ্য।
কিতাবে উল্লেখ করা হয়, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি কায়িনাতে একক ব্যক্তিত্ব। যিনি পবিত্র কা’বা শরীফ উনার ভিতরে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন। উনার পূর্বে অন্য কেউই পবিত্র কা’বা শরীফ উনার ভিতরে বিলাদতী শান মুবারক প্রকাশ করেননি। আর কিয়ামত পর্যন্ত কেউই এরূপ করতে সামর্থ্যবান হবেন না।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি ইলমের শহর মুবারক। সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার খুঁটিস্বরূপ। সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার দেয়ালস্বরূপ। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার ছাদস্বরূপ। এবং সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উনার দরজাস্বরূপ। (নুজহাতুল মাজালিস)
অর্থাৎ হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই ইলমের জামে’। তবে ইলম প্রকাশিত হবে সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার মাধ্যমে। যা অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- হযরত হুবায়রা রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি শাহাদাতী শান মুবারক গ্রহণ করার পর ইমামুছ ছানী সাইয়্যিদুনা হযরত হাসান আলাইহিস সালাম তিনি পবিত্র খুতবা মুবারক প্রদানকালে ইরশাদ মুবারক করেন, গতকাল এমন একজন মহান ব্যক্তিত্ব তোমাদের থেকে পর্দা করেছেন যিনি ইলম প্রকাশের ক্ষেত্রে পূর্ববর্তীগণ উনাদের চেয়ে অগ্রগামী। আর পরবর্তীরা তো উনার নাগালই পায়নি। (মুসনাদে আহমদ শরীফ)
সত্যিই সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ইলম মুবারক প্রকাশের ক্ষেত্রে সকলের অগ্রগামী। বলা হয়, ইলম দু’ প্রকার। জাহিরী এবং বাতিনী তথা ইলমে ফিক্বহ এবং ইলমে তাসাউফ।
ইলমে তাছাউফের অনেকগুলো সিলসিলা বা তরীকা মুসলিম উম্মাহর মাঝে চালু রয়েছে। তবে শুধুমাত্র নক্শবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীকা ব্যতিত অন্য সব তরীকা উনার মাধ্যমেই জারি হয়েছেন। তরীকার শাজরা শরীফ তার সুস্পষ্ট প্রমাণ।
ইলমে ফিকাহর প্রথম আলোচ্য বিষয় ইলমে তাফসীর। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার ইলমে তাফসীর সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নিশ্চয়ই পবিত্র কুরআন শরীফ সাত হরফে নাযিল হয়েছে। প্রতিটি হরফেরই একটি জাহিরী এবং একটি বাতিনী অর্থ রয়েছে। আর হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিকট জাহিরী-বাতিনী উভয় প্রকার ইলম মুবারকই রয়েছে। (মানাকিবু আসাদিল গালিব)
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- ইলম ও হিকমতকে দশ (১০) ভাগ করা হয়েছে। তন্মধ্যে নয় (৯) ভাগ সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে হাদিয়া করা হয়েছে। আর এক ভাগ মানুষদের বণ্টন করা হয়েছে। (আবূ নুয়াইম)
তাই তো, তাফসীর, হাদীছ শরীফ, ফিকাহ, উছূল, ক্বাওয়ায়িদ, বালাগাত, ফাসাহাত, ফারায়েয, ইলমে তিব্ব, ইলমে হুনুরসহ সমস্ত প্রকার ইলম প্রকাশের ক্ষেত্রে উনার মুবারক পৃষ্ঠপোষকতা রয়েছে। ইলম হাছিল করতে হলে উনার আনুষ্ঠানিক নিসবত প্রয়োজন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি ইলম মুবারক উনার শহর। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উনার দরজাস্বরূপ। অতএব, যে ইলম হাছিল করতে চায়, সে যেন ইলমের দরজা দিয়ে আসে। (আবু নুয়াইম)
উপরোক্ত পবিত্র হাদীছ উনার ব্যাখ্যায় বলা হয়েছে, জাহিরী ইলম তো অবশ্যই এমনকি বাতিনী ইলম তথা বাতিনী নিয়ামত হাছিল করতে হলেও সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিসবত মুবারক বা উনাকে উসীলা হিসেবে গ্রহণ করা অতীব জরুরী।
কিতাবে উল্লেখ করা হয়, গাউছুল আ’যম হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনি মানুষদেরকে নসীহত করুন। তিনি আরজ করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি তো অনারবী। আরবীদেরকে কিভাবে নসীহত মুবারক করবো। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মুখ মুবারক-এ নূরুল বারাকাত মুবারক প্রদান করলেন। অতঃপর সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনিও নূরুল বারাকাত মুবারক প্রদান করলেন। আর সেই মুবারক দিন হতেই হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি তা’লীম দেয়া শুরু করেন।
বিশেষভাবে উল্লেখ্য যে, নিসবত মুবারকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সরাসরি নির্দেশ মুবারকে সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা সুলতানুন নাছীর আলাইহিস সালাম উনাকে জামিউল ইলম পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তা’লীম মুবারক প্রদান করেছেন। সুবহানাল্লাহ!
কাজেই উম্মাহর দায়িত্ব-কর্তব্য হলো- সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার মুবারক শান জেনে হুসনে যন পোষণ করত উনার নিসবত মুবারক হাছিল করে রেযামন্দি হাছিলের কোশেশ করা।
-আহমদ নুছাইর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (২য় পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১১ম পর্ব)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৫)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (১ম পর্ব)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৪)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (২)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অশ্রুভেজা লঙ্কাদ্বীপ: যখন আর্তনাদই হয়ে ওঠে মুসলিমদের নিয়তি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












