ক্রুসেডার হানাদারদের ত্রাস:
উসমানীয় গেরিলা বাহিনী ‘দেলিলার’
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ইতিহাস
দেলিলার শব্দটি ফার্সী, যার অর্থ নির্ভীক, সাহসী, দুঃসাহসী, নিরাতঙ্ক, বীর। উনারা ছিলেন উসমানীয় বাহিনীর ঝটিকা আক্রমণকারী হালকা ঘোড়সাওয়ারী ইউনিট। উনাদের আবির্ভাব হয়েছিলো বলকান থেকে। তাদের কাজ ছিলো হঠাৎ করে ঝটিকা আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া। তারা ঝটিকা আক্রমণ করে শত্রুপক্ষের মধ্যে এমন ভয় ছড়াতো যে, শত্রুরা যুদ্ধক্ষেত্র থেকে মাঝে মাঝে উল্টো দৌড়ে পালাতো।
দেলিলারদের যুদ্ধকৌশল ছিলো গেরিলা পদ্ধতির। অর্থাৎ সামনে শক্তিশালী শত্রুকে এমন ক্ষিপ্রতার সাথে লুকিয়ে আক্রমন করা যাতে তারা টেরই না পায়। অনেক সময় তারা শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রের মাঝে সিদ্ধান্তহীনতায় ফেলে দিতো। দেলিলারদের উসমানীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দেহরক্ষী হিসেবেও নিযুক্ত করা হতো, কারণ এদের চোখ এবং কান তলোয়ারের ন্যায় ধারালো ছিলো।
এই দেলিদের সব চাইতে আকর্ষণীয় দিকটি ছিলো যুদ্ধ পোশাক। তারা একেকজন বিশেষ বিশেষ পোষাক পরিধান করতো। তারা বেশীরভাগই বলকানের অঞ্চলের মুসলিম যুবক ছিলেন। তারা একাই তাদের চেয়ে শক্তিশালী কয়েকজন শত্রুকে গেরিলা আক্রমণ করে বাকি সবার মধ্যে ভয় ছড়িয়ে দিতেন। তারা হালকা বর্মের সাথে বড় পাখির ডানা ও পালক পড়তেন। তাদের ঘোড়াদের পড়ানো হতো নেকড়ের চামড়া। অন্ধকারে বা দূর থেকে দেখে মনে হতো ভয়ঙ্কর কিছু আসছে।
এই যুদ্ধকৌশলটি উসমানীয় মুসলিম যোদ্ধাদের মধ্যে ব্যাপক সফলতা এনে দিয়েছিলো। দেখা যেতো ক্রুসেডারদের মধ্যে একটা ভয়ই ঢুকে গিয়েছিলো যে দেলিলারদের স্পর্শ করা যায়না। তারা অদৃশ্যের মতো এসে হামলা করে। সর্বপ্রথম দেলিলার বাহিনী গঠিত হয়েছিলো সার্বিয়ান ও বসনিয়ান মুসলিম যুবকদের নিয়ে। উসমানীয় সালতানাতের বসনিয়া অঞ্চলের গভর্নর গাজী হুসরেভ বেগ তাদের নেতৃত্ব দেন। গাজী হুসরেভ ঐ সময় ১০,০০০ দেলিদের সেনাপতি ছিলেন। গাজী হুসরেভ বেগ ও দেলিদের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা দেখে তৎকালীন রুমেলিয়া অঞ্চলের মুসলিম গভর্নরও দেলিদের নিয়ে কাজ করা শুরু করেন।
বেশীরভাগ দেলিরাই বসনিয়ান, আলবেনিয়ান ও সার্বিয়ান যুবক ছিলেন। তারা পূর্বে খ্রিষ্টান থাকলেও সুফি বুযূর্গদের হাতে দ্বীন ইসলাম গ্রহণ করে দ্বীন ইসলাম উনার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েন যে, তাদের যুদ্ধের মূল উদ্দেশ্যই থাকতো দ্বীন ইসলাম উনার খিদমত।
ঐতিহাসিকগণেরা বলেন যে, দেলিদের নিয়ে সর্বপ্রথম মিলিটারি ইউনিট গঠন করা হয় ১৫ শতাব্দীর রুমেলিয়ায়। ১৫ শতাব্দীতে এদের উসমানীয় সালতানাতের সীমান্ত রক্ষার দায়িত্ব দিলেও ১৬ শতাব্দীতে এসে তাদের সেনাবাহিনীর মর্যাদা দেয়া হয়।
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












