ইতিহাস
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
, ২২ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৮ জুলাই, ২০২৬ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
আমেরিকা আবিষ্কারকের নাম হিসেবে প্রচার করা হয় কলম্বাসের নাম। তবে ক্যালিফোর্নিয়ার প্রতœতত্তবিদরা খুজেঁ পেয়েছে চমকপ্রদ তথ্য।
হিজরীর প্রথম শতকে অর্থাৎ আজ থেকে তেরশ বছর আগে আরবীয় মুসলমানরা আমেরিকার মাটিতে শুধু পা-ই রাখেননি বরং উনারা সেখানে দীর্ঘ সময় শাসনও করেছেন। আমেরিকায় বিভিন্ন আরবীয় ঐতিহ্য মন্ডিত নির্দশন পাওয়া গেছে।
যেমন, নাওদা অঞ্চলের পূর্বাঞ্চলে উপকূলীয় এলাকা ওয়ালকরে একটা পাথরে আরবী ভাষায় লেখা আছে-
مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
“মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।”
নাওদাতে ১৮ ইঞ্চি একটা পাথরে লেখা ছিলো اللهُ “আল্লাহ” অন্য একটা পাথরে লেখা “মুহম্মদুর রসূলুল্লাহ” ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মাউস ট্যাংকে একটা খোদাই করা পাথরে পাওয়া গেছে-
لَا إِلَهَ إِلَّا اللّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ
“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু”।
কাজেই কলম্বাসকে আমেরিকা আবিষ্কারের পথিকৃত ভেবে নিয়ে যে তৃপ্তির ঢেকুর তোলে তা গুঁড়ে বালি। বরং কলম্বাসের জন্মের কয়েকশ বছর আগেই মুসলমানরা আমেরিকা আবিষ্কার করে সেখানে রাজত্ব করেছেন।
শুধু তাই নয় তার পরবর্তী সময়েও সেখানে অনেকবার মুসলমানদের আসা-যাওয়া হয়েছ। আল আমারী কর্তৃক রচিত “মাসালিকুল আবসার লি মাসালিকুল আমসার” কিতাবে বর্ণিত আছে মুসলিম শাসক কানকান মুসা উনার পিতা ২ হাজার জাহাজসহ আটলান্টিক মহাসাগরে বের হয়েছিলেন আর কখনো ফিরে আসেননি। এই বিশাল সংখ্যার জাহাজের বিরাট বহর নিঃসন্দেহে কোথাও না কোথাও পৌঁছেছিল। ডিলফোর্স রচিত ঘবমৎড়বং ড়ভ ধভৎরপধ বইয়ের ৬২ পৃষ্ঠায় উক্ত ঘটনার যে যোগসূত্র ও বিভিন্ন মুদ্রার বৈশিষ্ট্য পাওয়া যায় সেখান থেকেও প্রমাণ হয় উনারা আমেরিকা গিয়েছিলেন। (সূত্র: সাগর বিজয় ও আমেরিকা আবিষ্কারে মুসলমান, ইসলামিক ফাউন্ডেশন)
মজার কথা হচ্ছে স্বয়ং কলম্বাসের ডায়েরিতেও পাওয়া গেছে কলম্বাস কিউবার এক পাহাড়ের উপর একটি মসজিদ দেখতে পেয়েছিলো।
কলম্বাস তার ডায়রিতে লিখেছে, সে ১৪৯২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসের কোন একদিন যখন জাহাজে করে কিউবার উত্তর-পূর্ব সৈকত এর নিকট যাচ্ছিলো সে সুরম্য এক পর্বত শৃঙ্গের একটি মসজিদ দেখেছিলো।
অনেক অনুসন্ধানের পর প্রতœতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ, গবেষক এবং ঐতিহাসিকগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, অতি প্রাচীনকাল হতেই আমেরিকায় নানা জাতিগোষ্ঠীর আগমন ঘটে। এছাড়াও মধ্যযুগের মুসলিম বিজয়ী বীরদের কতিপয় স্থাপত্য বিদ্যমান। আমেরিকার অনেক গ্রাম, শহর, নগর এর আরবি নাম বিদ্যমান রয়েছে।
লেবাননের বিশিষ্ট গবেষক এবং সাংবাদিক ডাক্তার ইউসুফ মারওয়া এযাবত ৫৬৫ গ্রাম ও শহরের ইসলামী এবং আরবি নাম মূল্যবান গবেষণার মাধ্যমে আমাদেরকে জ্ঞাত করেছেন। তার মধ্যে এসবের অনেকগুলি নামকরণ কলম্বাসের অভিযানের পূর্বেই হয়েছে।
অধ্যাপক ব্যারি ফেল তার রচিত গ্রন্থে আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ানদের ব্যবহার করা অনেক আরবি শব্দের উল্লেখ রয়েছে যা আজও পূর্বের ন্যায় অপরিবর্তিত রূপে আমেরিকায় ব্যবহৃত হচ্ছে।
-খাজা মুহম্মদ নূরুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (২য় পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১১ম পর্ব)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৫)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (১ম পর্ব)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৪)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (২)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অশ্রুভেজা লঙ্কাদ্বীপ: যখন আর্তনাদই হয়ে ওঠে মুসলিমদের নিয়তি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার প্রতি একজন ক্রীতদাসীর ভক্তি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (৪)
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১০ম পর্ব)
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (৩)
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












