মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

ইতিহাসের দীর্ঘশ্বাস ও এক বিস্মৃত অধ্যায়ের ট্র্যাজেডি

আন নাফে’ প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৬:২৬
ঐতিহাসিক স্মৃতির ক্যানভাসে কিছু স্থান কেবল ইট-পাথরের দেওয়াল হয়ে থাকে না; তারা হয়ে ওঠে একটি জাতির আত্মপরিচয় ও চেতনার জন্মভূমি। বাংলাদেশের বিগত ৩০০ বছরের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের মোড় ঘোড়ানো স্থানগুলোর পানে তাকালে, একটি নাম সমস্ত নীরবতা ভেদ করে অত্যন্ত স্বমহিমায় ও বিষাদময় আত্মমর্যাদায় ভেসে ওঠে-ইশরাত মঞ্জিল। এটিকে কেবল একটি স্থাপত্য হিসেবে দেখা ইতিহাসের প্রতি চরম অন্যায্যতা। ইশরাত মঞ্জিল ছিল বস্তুত একটি রূপান্তরের যুদ্ধক্ষেত্র, উপমহাদেশের মুসলমানদের নিজেদের হারিয়ে যাওয়া আত্মপরিচয় ও রাজনৈতিক সত্তাকে নতুন করে খুঁজে পাওয়ার প্রথম দরবার।
এই সেই ঐতিহাসিক মাটি, যেখানে দাঁড়িয়ে তৎকালীন অবহেলিত মুসলিম সমাজ নিজেদের অধিকারের দাবি প্রথম বিশ^দরবারে উচ্চারণ করেছিল। এই ইশরাত মঞ্জিলেই উত্থাপিত হয়েছিল বঙ্গভঙ্গের ঐতিহাসিক দাবি, এই মাটিতেই গঠিত হয়েছিল আসাম-বাংলা শিক্ষা কমিটি, এবং এই প্রাঙ্গণেই জন্ম নিয়েছিল নিখিল ভারত মুসলিম লীগ-যার রাজনৈতিক সমীকরণ চূড়ান্ত পরিণতিতে বদলে দিয়েছিল গোটা উপমহাদেশের মানচিত্র। শুধু তা-ই নয়, পূর্ব বাংলার শিক্ষা ও মেধার আলোকবর্তিকা ‘ঢাকা বিশ^বিদ্যালয়’ প্রতিষ্ঠার বীজও রূপ নিয়েছিল এই দরবারে বসেই। পৃথিবীর যেকোনো স্বাধিকারকামী ও ইতিহাস সচেতন জাতি যদি এমন এক কালজয়ী স্থানের মালিক হতো, তবে তাকে পরম শ্রদ্ধায় জাতীয় জাদুঘর বা ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণ করত, যার প্রতিটি ধূলিকণা হতো ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস।
কিন্তু চরম নির্মমতা আর ইতিহাস মুছে ফেলার অপরাজনীতি আমাদের জাতীয় স্মৃতিকে করেছে আঘাত। ১৯৭১ পরবর্তী সময়ে যে স্থানটির পাওয়ার কথা ছিল সর্বোচ্চ ঐতিহাসিক মর্যাদা, সেটি পরিণত হলো পান-সিগারেটের দোকান আর ‘মধুর ক্যান্টিন’-এ। শত শত বছরের রাজকীয় সিদ্ধান্ত, জাতির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণকারী এক মহিমান্বিত দরবারকে নামিয়ে আনা হলো ধোঁয়া আর পানের পিকের আড়ালে। এই রূপান্তরের পেছনে যে ইঙ্গিত ছিল, তা কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং তা ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক চেতনার প্রতি সুস্পষ্ট অপমান ও আধিপত্যের প্রতীকী বার্তা-যেন বুঝিয়ে দেওয়া, যে দরবারে বসে একদিন মানচিত্র পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল, সেখানে আজ ছাই আর উচ্ছিষ্ট ফেলার ব্যবস্থা করা হলো।
ইতিহাসের ওপর এই আঘাতের ধারাবাহিকতা থামেনি সেখানেই। তৎকালীন সময়ে কেবল একটি ঐতিহাসিক স্থানকেই অপমানিত করা হয়নি, বরং ঢাকার আনাচে-কানাচে থাকা ২০৮ জন মুসলিম বীর ও ঐতিহাসিক ব্যক্তিত্বের নামে নামাঙ্কিত রাস্তা, লেন ও সরণির নাম একে একে মুছে ফেলা হয়েছিল। একটি জাতির অতীতকে মুছে দিয়ে, তার নায়কদের ইতিহাস থেকে নির্বাসিত করে কখনোই কোনো স্থায়ী গৌরব অর্জন করা যায় না। ইতিহাস তার নিজের নিয়মে সত্যকে লালন করে। ইশরাত মঞ্জিলের নীরব দেয়ালগুলো আজও হয়তো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই গৌরবময় অতীত আর পরবর্তী উপেক্ষার, যা নতুন করে ইসলামী নামকরণ করতে হবে অন্যান্য নাম পরিবর্তীত জায়গাগুলির সাথে।

-মুহম্মদ কুররাতুল আইন হায়দার।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সমাজের স্বার্থে এদেশে বিধর্মীদের রীতি-নীতির সংশোধন করা হোক বিধর্মী জাতির মধ্যে বিধবা বিবাহ নিষিদ্ধ। অতি অল্প বয়সে বিধবা হলে একটা বিধর্মী নারীর বাকী জিন্দেগীটা যে কত দুর… ৫ দিন আগে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সকল অসামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে কথিত সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মোহে পড়ে ‘নতুন জীবনের’ স্বপ্ন দেখেছিল কুমিল্লার পুলিশ লাইন্স সরকারি প্রা… ৯ নভেম্বর, ২০২৬ মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলাতেই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন। (পূর্ব প্রকাশিতের পর) এ বিষয়টি সম্পর্কে দেশবাসীর বিস্তারিত কোনো ধারণা ছিল না। তবে ২০১০ সালের ডিসেম্বর মাসে উই… ৪ নভেম্বর, ২০২৬ মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলায়ই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন। তৎকালীন বাংলায় অনেক বিখ্যাত মাদরাসা, ‘মাদরাসা-বাড়ি’ ও ‘দরস-বাড়ি’ (অর্থাৎ স্কুল ও কলেজ; ‘দরস’ মানে পাঠ বা শি… ৩ নভেম্বর, ২০২৬ এখন জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে সমুদ্র বন্দর হচ্ছে তার সুফল-সমৃদ্ধি নিবে ভারত। দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া … ২ নভেম্বর, ২০২৬ কুরবানির রক্তে পরিবেশ দূষণের রব, পূজার মূর্তি ফেলা নিয়ে পরিবেশবাদীদের নীরবতা কেন? ইসলামি মূল্যবোধ, দ্বীনি অধিকার ও পরিবেশ রক্ষার প্রশ্নে দ্বৈতনীতি কেন? কুরবানির ঈদে পশুর রক্ত বৃষ্টির পানিতে মি… ১ নভেম্বর, ২০২৬ শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না রাশিয়ায় কমুনিস্টরা ক্ষমতা দখল করেই প্রথম যে কাজটি করেছিলো সেটি ছিলো- সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন।… ৩১ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। ১৪৫ কোটির বেশি মানুষের বসতি নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় জনবহুল মহাদেশ এবং খুব দ্রুতই এটি পৃথিবীর সর্ববৃহৎ ক… ২৮ অক্টোবর, ২০২৬ মুসলমানরা কি তাদের ক্বিবলা পরিবর্তন করে ফেললো!! পবিত্র কা’বা শরীফের দিকে ফিরে নামায পড়তে হয়। অন্য কোনো দিকে ফিরে হাজার হাজার রাকায়াত নামায পড়লেও নামায আদা… ২৭ অক্টোবর, ২০২৬ মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করেই ছড়িয়েছে জ্ঞান-বিজ্ঞানের আলো। নাস্তিক ইসলামবিদ্বেষীরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কটূক্তি করে বলে থাকে, মাদরাসায় নাকি জ্ঞান-বিজ্ঞান চর্চা… ২৫ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৪) এখানে একটি প্রশ্ন তারা করতে পারে- সেটা হলো- এই ৯৫ মিলিয়ন ডলার লোকসান হলেও টার্মিনালটি আধুনিক হবে ও সক্ষমতা বা… ২৪ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩) রেভিনিউ শেয়ারিং বা আয় বণ্টন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গড় টার্মিনাল আয়ের ওপর নির্ভর করে প্রতি কনটেইনারের জ… ২১ অক্টোবর, ২০২৬