কুরবানির রক্তে পরিবেশ দূষণের রব, পূজার মূর্তি ফেলা নিয়ে পরিবেশবাদীদের নীরবতা কেন?
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিশেষ প্রতিবেদন
পূজা শেষে মূর্তি ফেলার সময় মূর্তির রং, নির্মাণসামগ্রী ও অন্যান্য বর্জ্য পানিতে মিশতে পারে। মূর্তি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং, প্লাস্টার অব প্যারিস কিংবা অবিয়োজ্য উপকরণ ব্যবহার করা হলে তা পানির গুণমান ও প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে। মূর্তির অভ্যন্তরীণ উপকরণ পানিতে পচে গেলে স্থানীয়ভাবে পানির গুণমান আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে। ফলে মাছসহ বিভিন্ন প্রাণীর জীবনও হুমকির মুখে পড়তে পারে। অথচ প্রতিবছর এভাবে ফেলার পর দূষণ পরীক্ষা, বর্জ্য অপসারণ ও পরিবেশ রক্ষায় কতটা কার্যকর উদ্যোগ নেয়া হয়, সে প্রশ্ন থেকেই যায়।
অন্যদিকে, কয়েক বছর আগে কুরবানির ঈদে পশুর রক্ত বৃষ্টির পানিতে পানি জমার দৃশ্য নিয়ে এক শ্রেণীর ‘সংবাদমাধ্যমে’ ব্যাপক আলোচনা হয়েছিল। ‘পরিবেশ গেল’, ‘পরিবেশ গেল’ বলে একশ্রেণির মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। অথচ পশুর রক্তের রং দেখে পানিদূষণের মাত্রা নির্ধারণ করা যায় না। রক্তে থাকা জৈব পদার্থ প্রাকৃতিকভাবে ভাঙনের মাধ্যমে পুষ্টি উপাদানের চক্রে অংশ নিতে পারে এবং কিছু প্রাণীর খাদ্য জগতের অংশ হতে পারে। তাই কুরবানির রক্তকে নির্বিচারে দূষণের প্রতীক হিসেবে উপস্থাপন করা যেমন যুক্তিসংগত নয়, তেমনি মূর্তি ফেলার ফলে সৃষ্ট রাসায়নিক দূষণের আশঙ্কাকে উপেক্ষা করাও গ্রহণযোগ্য নয়। প্রশ্ন হলো, কুরবানির রক্ত নিয়ে এত আলোচনা হলেও মূর্তির রং ও অন্যান্য উপকরণ থেকে সৃষ্ট দূষণ নিয়ে একই রকম সচেতনতা ও তৎপরতা কোথায়?
ভারতেও মূর্তি ফেলাকে কেন্দ্র করে নদীদূষণ নিয়ে আদালত ও প্রশাসন বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়েছে। গঙ্গাসহ বিভিন্ন নদী-খালে দূষণ নিয়ন্ত্রণে মূর্তির উপকরণ, ফেলার স্থান এবং বর্জ্য অপসারণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশেও মূর্তি ফেলার মাধ্যমে দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
-ফিয়াদ নওশাদ ইয়ামিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানরা কি তাদের ক্বিবলা পরিবর্তন করে ফেললো!!
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করেই ছড়িয়েছে জ্ঞান-বিজ্ঞানের আলো।
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
* আমার অভিভাবক তো আল্লাহ পাক, যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনিই সৎকর্ম পরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন। আল্লাহ পাক ব্যতীত তোমরা যাকে আহবান করো তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না এবং তাদের নিজেদেরকেও না। যদি তাদেরকে সৎপথে আহ্বান করেন তবে তারা শ্রবণ করবে না এবং আপনি দেখতে পাবেন যে, তারা আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা দেখে না’। (পবিত্র সূরা আ’রাফ শরীফ : ৭/১৯৪-১৯৮)।
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জনঅসন্তোষের আগুনে ঘি ঢালার শামিল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধর্মব্যবসায়ী ও বিধর্মীদেরকে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে অপসারণ জরুরী
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমসাময়িক ঘটনা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্ভ্রমহরণে শিশুর মৃত্যুর অভিযোগ, কিশোর আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












