বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
পরিষদটি আসলে কী, তা মনে রাখা প্রয়োজন। ১৫টি দেশ সেই টেবিলে বসে। পাঁচটি দেশ স্থায়ী আসন ও ভেটো ক্ষমতার অধিকারী। বাকি ১০টি অস্থায়ী সদস্যদেশ অঞ্চলভিত্তিক বিন্যাসের মাধ্যমে দুই বছরের মেয়াদে সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয়, যাদের কোনো সিদ্ধান্ত ঠেকানোর মতো কোনো ক্ষমতা নেই।
জাতিসংঘের সংস্কারের দাবিটি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হলো জনমিতি। দ্বিতীয়টি হলো সমতা। পরিষদের সিদ্ধান্তগুলো প্রতিটি সদস্যদেশের জন্য বাধ্যতামূলক। অথচ বিপুলসংখ্যক সদস্যের এই সিদ্ধান্তগুলো তৈরিতে কোনো স্থায়ী কণ্ঠস্বর নেই। মানবতার ও উৎপাদনের সংকুচিত অংশীদারত্ব ধারণ করে এমন পাঁচটি দেশ কেন সবার হয়ে সিদ্ধান্ত নেবে?
যে আফ্রিকা পরিষদ কর্তৃক আলোচিত সংঘাতগুলোর সবচেয়ে ভারী বোঝা বহন করে, সেই আফ্রিকাকে কেন এমন একটি টেবিলে আসন দেওয়া হবে না, যেখানে এগুলো নিয়ে আলোচনা হয়? তৃতীয়টি হলো কার্যকারিতা। ব্যর্থতার কারণে যে পরিষদের বৈধতা তলানিতে ঠেকেছে, তা আর দৃঢ়ভাবে কোনো পদক্ষেপ নিতে পারে না।
গ্লোবাল সাউথ বা গ্লোবাল সাউথের নতুন স্থায়ী সদস্যরা নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন শক্তি নিয়ে আসবে এবং যেকোনো একক শক্তির পক্ষে বিশ্বকে স্থবির করে রাখা কঠিন করে তুলবে।
চলমান বড় সংঘাতগুলো নিরসনহীন বলেই মনে হচ্ছে; সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো যালেম শক্তিগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে পারছে।
ইরানকে ঘিরে চলমান বহুল আলোচিত যুদ্ধ থেকে শুরু করে সুদান ও মিয়ানমারে প্রায়ই উপেক্ষিত থাকা মানবিক বিপর্যয়-একের পর এক নানা সংঘাত সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে জাতিসংঘ।
এ ধরনের সংঘাতে জড়িত পক্ষগুলোর জন্য সাধারণ পরিষদ কিছু আলোচনার সুযোগ তৈরি করে দেবে সত্যি, তবে বড় কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তাদের কম।
১৯৯২ সালে বসনিয়া ও হার্জেগোভিনা একটি গণভোটের পরে তার স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতা ঘোষণার পরে, বসনিয়ান সার্বরা সার্বিয়ান সরকারের সহায়তায় তাদের বাহিনী দেশে জড়ো করেছিল, যার ফলে যুদ্ধ শুরু হয়েছিল। ১৯৯৫ সালের জুলাই মাসে স্রেব্রেনিকায় সাবেক জেনারেল রাতকো ম্লাডিচের নেতৃত্বে বসনিয়ান সার্ব সৈন্যদের হাতে হাজার হাজার মুসলিম শহীদ হয়েছিলেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের মাটিতে সবচেয়ে ভয়াবহ গণহত্যা। মুসলিম ভুক্তভোগীদের অনেকে তখন জাতিসংঘ ঘোষিত নিরাপদ অঞ্চলে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন যে নিরাপত্তা বাহিনী অপর্যাপ্ত এবং তাদের কাছে হালকা আগ্নেয়াস্ত্র ছিল।
সুদানে ২০০৩ সাল থেকে এখনও সংঘাত চলছে। সুদানের পশ্চিম অঞ্চল দারফুরে বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল। তখন থেকে কয়েক লাখ লোক নিহত হয়েছে। চার বছর পর জাতিসংঘ দারফুরে ২৬ হাজার সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সুদানের একটা অংশ খ্রিস্টানদের হাতে তুলে দেয়।
ইরাক যুদ্ধে জাতিসংঘের ব্যর্থতা ছিল প্রাথমিকভাবে ২০০৩ সালে আক্রমণ প্রতিরোধ করতে জাতিসংঘের অক্ষমতার কারণে, যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্যদের ভেটো ক্ষমতার কারণে হয়েছিল, তারা যুদ্ধকে সমর্থন করেছিল। তার ওপর জাতিসংঘ নিজেই তার পরিদর্শন ব্যবস্থায় অনুভূত দুর্বলতার জন্য সমালোচিত হয়েছিল, যা ইরাককে অস্থিতিশীল হতে দিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা।
ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য অঞ্চলের মুসলিম নিপীড়নের ক্ষেত্রে জাতিসংঘ উল্টো নৈতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে বিশ্ব মুসলিম মনে করেন।
ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা শক্তির ক্ষেত্রে জাতিসংঘের প্রস্তাবসমূহ কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকে এবং ভিটো ক্ষমতার অপব্যবহার করে তা আটকে দেওয়া হয়।
প্রসঙ্গত বিশেষভাবে উল্লেখ্য ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র কুরআন শরীফ পোড়ানো বা পবিত্র দ্বীন ইসলাম অবমাননাকর কর্মকা-ের বিরুদ্ধে বিশ্ব আলিম সংস্থাগুলো (যেমন ওহঃবৎহধঃরড়হধষ টহরড়হ ভড়ৎ গঁংষরস ঝপযড়ষধৎং) বারবার জাতিসংঘের কাছে আন্তর্জাতিক আইন বা প্রস্তাব পাসের আহ্বান জানিয়েছে। কিন্তু জাতিসংঘ কিছুর কিছুই করেনি।
ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন “মতপ্রকাশের স্বাধীনতা”-র দোহাই দিয়ে দ্বীন ইসলামের পবিত্রতা ও অনুভূতির উপর আঘাত হানা রোধে জাতিসংঘের কার্যকর ভূমিকা সম্পূর্ণ অনুপস্থিত।
কাজেই এমন জাতিসংঘ বিশ্ব মুসলমানের এক বিন্দুও প্রয়োজন নেই। কোনো মুসলিম দেশে জাতিসংঘ দিবস পালনের দরকার নেই। বরং তা হারাম ও কুফরী।
পাশাপাশি বাংলাদেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী, মুসলমানের সোচচার দাবী হলো অবিলম্বে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সমঝোতা স্মারক বাতিল করতে হবে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়টি “মার্কিন স্বার্থ রক্ষা করে”। তাই বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি থাকা উচিত নয়।
জাতিসংঘের মানবাধিকার সনদ ও নীতিমালায় এলজিবিটি (খএইঞ) বিষয়ক বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে।
তাই বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।