ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
পারমাণবিক নিউক্লিয়াসভিত্তিক ঘড়ি তৈরির বিশ্বব্যাপী প্রতিযোগিতায় বড় ধরনের সফলতা অর্জন করেছে চীনের বিজ্ঞানীরা। বিখ্যাত গবেষণা সাময়িকী ন্যাচার-এ প্রকাশিত সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের তৈরি থোরিয়াম-২২৯ নিউক্লিয়ার ক্লকটি ইউরোপের ভিয়েনায় তৈরি প্রতিযোগী ঘড়ির চেয়ে প্রায় ছয় গুণ বেশি স্থিতিশীল।
বিজ্ঞানের ইতিহাসে বিগত ৭০ বছর ধরে সময় পরিমাপের সর্বোচ্চ নিখুঁত মানদ- হিসেবে “পারমাণবিক ঘড়ি” ব্যবহৃত হয়ে আসছে, যা পরমাণুর ইলেকট্রন স্তরের স্পন্দনের ওপর ভিত্তি করে চলে। তবে নবনির্মিত নিউক্লিয়ার ক্লক পরমাণুর ইলেকট্রনের বদলে তার কেন্দ্র বা নিউক্লিয়াসের ভেতরে থাকা থোরিয়াম-২২৯ আইসোটোপের শক্তিস্তর পরিবর্তনকে কাজে লাগায়।
পরমাণুর নিউক্লিয়াস আকারে পরমাণুর চেয়ে প্রায় ১ লাখ গুণ ছোট হওয়ায় এই ঘড়িগুলো বাহ্যিক তড়িৎ-চৌম্বকীয় পরিবেশগত প্রভাব দ্বারা খুব সহজেই প্রভাবিত হয় না। ফলে ভবিষ্যতের স্যাটেলাইট নেভিগেশন (এচঝ), যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থবিজ্ঞানের জটিল গবেষণায় এটি বর্তমান অ্যাটমিক ক্লকের চেয়েও বহু গুণ বেশি সূক্ষ ও সঠিক সময় বজায় রাখতে সক্ষম
বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আলাদাভাবে প্রস্তুতকৃত একাধিক থোরিয়াম কেলাস ব্যবহার করে দেখিয়েছে যে, ঘড়ি দুটি হুবহু একই সময় বজায় রাখতে পারছে। বিজ্ঞানের ভাষায় একে ‘পুনরুৎপাদনযোগ্যতা’ বলা হয়, যা যেকোনো প্রযুক্তির বাণিজ্যিকভাবে ব্যবহারিক হওয়ার অন্যতম শর্ত।
অন্যদিকে, ভিয়েনার অস্ট্রিয়ান গবেষক দল তাদের ঘড়িটির সাহায্যে মহাবিশ্বের রহস্যময় বস্তু ‘ডার্ক ম্যাটার’ অনুসন্ধানের চেষ্টা চালিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)