উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজের গবেষণা দেখাচ্ছে, ২০৪৯ সালের মধ্যে ভারত পৃথিবীর অন্যতম প্রধান ‘বৃদ্ধ মানুষের’ দেশে পরিণত হবে। আর জন্ম ও মৃত্যুহার এভাবে কমলে ২০৬৫ সালের মধ্যেই ভারত ‘অতি বয়স্কদের’ দেশ হয়ে উঠবে। বয়স্ক থেকে অতি বয়স্ক দেশে পৌঁছাতে ভারতের লাগবে মাত্র ১৬ বছর। তুলনায় অতি বয়স্ক দেশ হতে যুক্তরাষ্ট্রের লাগবে ১৯ বছর, ইন্দোনেশিয়ার ২৯ বছর।
মুডিজের এই গবেষণালব্ধ তথ্য ভারতের চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য পরিষেবার অগ্রগতির পরিচয় দিলেও অর্থনীতির পক্ষে তা চিন্তার। কারণ, কর্মক্ষম মানুষের অনুপাত কমলে শ্রমের জোগান ও উৎপাদনক্ষমতায় চাপ বাড়বে। পরিবারের সদস্য ও তরুণ উপভোক্তার সংখ্যা কমলে আবাসন, গাড়ি, শিক্ষাসহ সার্বিক চাহিদা কমে যাবে।
মুডিজের শঙ্কা, অন্যান্য দেশগুলোর তুলনায় ভারত তুলনামূলক কম আয়ের দেশ থাকতে থাকতেই বয়স্ক মানুষের দেশে পরিণত হবে। উৎপাদনের হার কমবে অথচ পেনশন, স্বাস্থ্য পরিষেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার খরচ বেড়ে যাবে।
পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধ মানুষের দেশ জাপান। ওই দেশে ৬৫ বছর বা তার বেশি বয়সের মানুষের হার মোট জনসংখ্যার প্রায় ২৯ শতাংশ। ইউরোপের প্রবীণ মানুষের দেশ হলো ইতালি। বৃদ্ধ মানুষের হার সে দেশের ২৪ শতাংশ। ২১ থেকে ২৩ শতাংশ বয়স্ক মানুষের দেশগুলোর মধ্যে রয়েছে পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস ও স্পেনের মতো দেশ। এসব দেশে জন্মহার আশঙ্কাজনকভাবে কম।
ভারতের এই হাল কেন? মুডিজের গবেষণায় সেই সহজ উত্তর হলো, জন্মহার কমে যাওয়া। বিশ্বজুড়ে জন্মের হার বা ‘ফার্টিলিটি রেট’ ১৯৫০ সালে ছিল ৪ দশমিক ৯ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২। জনসংখ্যা স্থিতিশীল রাখার ‘রিপ্লেসমেন্ট রেট’ হলো ২ দশমিক ১ শতাংশ।
পৃথিবীর ৭০ শতাংশ মানুষ যেসব দেশে বসবাস করে, সেখানকার জন্মহার এই রিপ্লেসমেন্ট রেটের কাছাকাছি বা কম। ভারত সেই দেশগুলোর একটি। যদিও দেশটির প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির গবেষণাপত্র দেখাচ্ছে, বর্তমান ভারতের জন্মহার ১ দশমিক ৯ শতাংশ; অর্থাৎ জন্ম হচ্ছে কম, মৃত্যুও হচ্ছে কম। নিট ফল, সমাজে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে।
প্রতিবেদনটি এ-ও দেখাচ্ছে, ভারতের ওই জন্মহার আরও কমে ১ দশমিক ৬-এ দাঁড়াবে, যদি বিহার ও উত্তর প্রদেশকে হিসাবের বাইরে রাখা যায়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ভারতের ৬০ বছর বয়সী মানুষের সংখ্যা ১৩৪ শতাংশ ও ৮০ বছরের বেশি মানুষের সংখ্যা ২৭৯ শতাংশ বেড়ে যাবে। ২০৪৬ সালের মধ্যে দেশে প্রবীণদের সংখ্যা ছাপিয়ে যাবে ১ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












