লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
চলতি বছর সন্ত্রাসী ইসরায়েলের সাথে যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া লেবাননের নাগরিকদের সহায়তার জন্য ইরান থেকে ২০০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা পেয়েছে হিজবুল্লাহ। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ স্থানান্তরের সাথে সরাসরি জড়িত দুটি সূত্রের বরাতে আল আরাবিয়া এই তথ্য প্রকাশ করেছে।
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেহরান থেকে মিত্রদের কাছে তহবিল পাঠানোর ক্রমবর্ধমান জটিলতার মধ্যে গত মাসে হিজবুল্লাহ এই নগদ অর্থ গ্রহণ করে। এই ঝুঁকি বহনের বিনিময়ে অর্থ স্থানান্তরের মধ্যস্থতাকারীরা ২০ শতাংশ ফি নিয়েছে, যা সাধারণ ফি-এর তুলনায় চার গুণ বেশি।
হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিশ্চিত করা হয়েছে এবং আগামী দিনে তা বিতরণের পরিকল্পনা প্রকাশ করা হবে, তবে তিনি অর্থের উৎস সম্পর্কে কিছু জানাননি। অন্যদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়, জেনেভায় ইরানের স্থায়ী মিশন, মার্কিন অর্থ মন্ত্রণালয় এবং লেবানন সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী হিজবুল্লাহ প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ৩ হাজার ডলার করে প্রদান করবে, যেখানে ইসরায়েলি দখলের কারণে ক্ষতিগ্রস্ত বা পৌঁছানো সম্ভব নয় এমন গ্রামের প্রায় ৫০ হাজার পরিবার অগ্রাধিকার পাবে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৫ সালের প্রথম ১০ মাসে ইরান হিজবুল্লাহকে ১ বিলিয়ন ডলার পাঠালেও তেহরান আনুষ্ঠানিকভাবে এই ধরনের অর্থায়নের কথা স্বীকার করে না।
হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম গত মাসে এক ভাষণে জানিয়েছিলেন, উপলব্ধ সম্পদ ও অনুদান ব্যবহার করে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের আবাসন প্রকল্পে দলটি অবদান রাখবে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ২০২৪ সাল থেকে দুটি যুদ্ধের ফলে মোট পুনর্নির্মাণ খরচ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।
আরও পড়ুন
সব ›
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা
গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই
আল ইহসান ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়…
ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার!
হামাসের বীরত্ব:
ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া
পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে
সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে, বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি
আল ইহসান ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও…
বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের
আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।