মাত্র ১১ মাসে হাফেজ হলেন ৮ বছরের মুগ্ধ!
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মুগ্ধ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম মজুমদার ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে।
মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হয় মুগ্ধ। এরপর নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং বাবা-মায়ের অক্লান্ত প্রচেষ্টায় মাত্র ১১ মাসের মধ্যেই সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে সে।
মুগ্ধ প্রতিদিন নিয়মিতভাবে শিক্ষকদের কাছে সবক শুনিয়েছে। কোনো কোনো দিন ৪-৫ পৃষ্ঠা এবং কখনো ৫-৭ পৃষ্ঠা পর্যন্ত সবক শুনিয়েছে সে। অল্প বয়সে তার এমন অসাধারণ প্রতিভা ও অধ্যবসয়ে বিস্মিত হয়েছেন মাদরাসার শিক্ষকরা।
হাফেজ মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই মুগ্ধের ইচ্ছে ছিলো বড় হয়ে কা’বা শরীফের ইমাম হবে। আমরা তাকে বলতাম, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে একদিন অবশ্যই ইমাম হবে। আলহামদুলিল্লাহ, সে মাত্র ৮ বছর বয়সেই পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। তার স্বপ্ন পূরণে আমরা সবসময় সর্বাত্মক সহযোগিতা করে যাবো।”
দারুল কুরআন মাদরাসা ও এতিমখানার মুহতামিম আবু নাছের মোহাম্মদ ইউসুফ বলেন, “এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করার ঘটনা সত্যিই অনন্য। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
মুগ্ধের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা মুগ্ধের ভবিষ্যৎ জীবনের সফলতা এবং তার স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)