ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ফ্রান্সে শিক্ষার্থীদের ধারাবাহিক বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পর তা দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। গত ২১ সেপ্টেম্বর রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ক্রেতেই একাডেমিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। পরে তা ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, ৩২ থেকে ৩৫ জনের বড় ক্লাস, দীর্ঘ সময়ের ক্লাস সূচি, জরাজীর্ণ শিক্ষা ভবন এবং উচ্চশিক্ষায় আবেদনের ওয়েবসাইট ‘পারকুরসুপ’ নিয়ে তৈরি চাপের প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
এছাড়া চলতি বছর ইউরোপের তীব্র তাপপ্রবাহের সময় অনেক শ্রেণিকক্ষে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।
আন্দোলন শুরুর পর প্রথম দিকে এটি শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ থাকলেও গত ১ অক্টোবর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনের কিছু অংশে অগ্নিসংযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দিন দেশজুড়ে ১ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়। প্রচ- দমনপীড়ন ও ব্যাপক ধরপাকড় সত্ত্বেও ভয় পাচ্ছে না শিক্ষার্থীরা। বরং আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী রাজপথে নেমে আসছে।
গত ৬ অক্টোবর দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিক্ষোভে প্রায় ২ লাখ ৫০ হাজার অধিবাসী অংশ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এদিনও কয়েকটি এলাকায় পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।
এমতাবস্থায় ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।
গত ৬ অক্টোবর ইরানের পক্ষ থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে ছাত্রদের বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে।
ইরান বলেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে তারা উদ্বিগ্ন। এ ধরনের কর্মকা- বন্ধ করে বিক্ষোভকারীদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












