শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
স্থানীয় ও বিদেশি শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিতের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করা হবে। এতে দেশটিতে কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ লাখের বেশি বিদেশি কর্মী উপকৃত হবেন। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।
শুক্রবার (৯ অক্টোবর) মালয়েশিয়ার পার্লামেন্টে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ সিদ্ধান্তের কথা জানান। ২০২৭ সালের জুন থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে।
এদিন ২০২৭ সালের জন্য ৪৫৯.৮ বিলিয়ন রিঙ্গিতের (১১২.৪৮ বিলিয়ন ডলার) একটি সম্প্রসারণমূলক বাজেট প্রস্তাব করেছেন আনোয়ার ইব্রাহিম। সংসদে দেয়া দুই ঘণ্টার এক ভাষণে তিনি জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের আয় বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের প্রশ্ন শুধু এই নয় যে অর্থনীতি কতটা বড় করে গড়ে তোলা হবে, বরং এর প্রবৃদ্ধি পরিবারগুলোকে সঞ্চয় গড়ার, শ্রমিকদের আরও মর্যাদাপূর্ণ মজুরি পাওয়ার এবং ক্ষুদ্র ব্যবসাগুলোকে ক্রমাগত বিকাশের সুযোগ করে দেবে কি না।’
এদিকে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ৩০০ রিঙ্গিত বাড়বে। অর্থাৎ, বর্তমানের তুলনায় বেতন বাড়বে প্রায় ১৭ দশমিক ৬৫ শতাংশ। মজুরি বৃদ্ধির ফলে শ্রমিকদের আয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, যাতায়াত ও অন্যান্য খরচ সামলাতে কিছুটা সুবিধা হতে পারে।
মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক নির্মাণ, উৎপাদন, পরিষেবা ও বিভিন্ন খাতে কাজ করেন। নতুন ন্যূনতম মজুরি কার্যকর হলে সংশ্লিষ্ট নিয়মের আওতাভুক্ত বাংলাদেশি শ্রমিকদের আয়ও বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)