যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে হারিকেন ইসাইয়াস-এর প্রভাবে অভ্যন্তরীণ এলাকাগুলোতে আকস্মিক বন্যা, প্রবল বাতাস ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জানিয়েছে, ইসাইয়াসের অবস্থান ছিলো আলাবামার মন্টগোমেরি শহরের প্রায় ৮৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। তখন ঝড়টির সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১০০ কিলোমিটার।
ঝড়ের প্রভাবে ফ্লোরিডার ডেস্টিন শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কাছের পেনসাকোলা শহরে সড়কের ওপর গাছপালা ও বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
ঝড়ের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটির ছবি প্রকাশ করেছে। পেনসাকোলার একটি সরাইখানার ছাদ প্রবল বাতাসে উড়ে যাওয়ার প্রামাণ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় ফ্লোরিডার পানহ্যান্ডল অঞ্চলের কয়েকটি কাউন্টিতে গতকাল রাতে সাময়িকভাবে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম স্থগিত করা হয়।
দক্ষিণ আলাবামার বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে। অঙ্গরাজ্যটির মোবাইল শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে গাছপালা ও বিদ্যুতের লাইন উপড়ে পড়েছে। একই ধরনের পরিস্থিতির কারণে অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত হিউস্টন কাউন্টির কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের চিত্র উদ্বেগজনক। বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে ফ্লোরিডা ও আলাবামায় ৬ লাখ ৬৪ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলো।
ঝড়ের কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। গত জুমুয়া ও শনিবার কয়েকটি বিমানবন্দরে অধিকাংশ ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়। এর মধ্যে ডেস্টিন-ফোর্ট ওয়ালটন বিচ বিমানবন্দরের সব আগমন ও বহির্গমন ফ্লাইট বন্ধ ছিলো।
এদিকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে এবং হারিকেনের সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












