সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় পাকিস্তানি সেনারা সৌদি আরবে বিভিন্ন দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন তিনি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘পাকিস্তানি বাহিনী ইতোমধ্যেই সৌদি আরবে অবস্থান করছে।’ তবে সৌদি আরবে পাকিস্তানি সামরিক সদস্যদের উপস্থিতি নতুন কোনো বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, কয়েক দশক ধরেই পাকিস্তানি সেনারা সৌদি আরবে বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করে আসছেন।
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার বিষয় নিয়ে রিয়াদে মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্সের কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এর কয়েক দিন পর পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নির্দিষ্ট বাহিনী ও সামরিক সক্ষমতা সরবরাহে সম্মত হয়। এর পরিপ্রেক্ষিতেই সৌদি আরবে পাকিস্তানি বাহিনীর মোতায়েনের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেন পাকিস্তানের সামরিক মুখপাত্র।
ইয়েমেনের হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এসব হামলায় দেশটির বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে গত ৫ অক্টোবর রিয়াদে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখ-তার বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা বা হুমকি কঠোরভাবে প্রত্যাখ্যানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিন দেশের কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরেই সৌদি আরবকে সামরিক সহায়তা দিয়ে আসছে পাকিস্তান। এর মধ্যে সৌদি সামরিক সদস্যদের প্রশিক্ষণ এবং সামরিক উপদেষ্টা পাঠানোর বিষয়ও রয়েছে। অন্যদিকে, বিভিন্ন সময়ে পাকিস্তানের অর্থনৈতিক সংকটে সৌদি আরবও দেশটিকে আর্থিক সহায়তা দিয়েছে।
এই সামরিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান পৃথক একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। রয়টার্সের গত মে মাসের এক প্রতিবেদনে বলা হয়, ওই চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবে ৮ হাজার সেনা, একটি স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এতে সৌদি আরবকে কেন্দ্র করে নতুন সমীকরণের মুখে হুথি স্বাধীনতাকামীরা।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের বর্তমান ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আকস্মিকভাবে গড়ে ওঠেনি। দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্কের ভিত্তিতেই তিন দেশের এই সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












