সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি থাকলেও হুথি মুজাহিদিন গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর রয়টার্সের।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি’ মূলত সম্মিলিত আত্মরক্ষার উদ্দেশ্যে গঠিত। এটি অন্য কোনও দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণের জন্য নয়।
ফিদানের ভাষায়, ‘এটি একটি প্রতিরক্ষা চুক্তি, কোনও আক্রমণাত্মক চুক্তি নয়। অর্থাৎ, অন্য কোনও দেশের ভূখ-ে আক্রমণ চালাতে তুরস্ক তাদের সৈন্য পাঠাবে না।’
তবে তুরস্ক ইঙ্গিত দিয়েছে, চুক্তির অধীনে সৌদি আরবকে প্রতিরক্ষা ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত তারা। কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সহায়তার মধ্যে ইয়েমেনের ভেতরে তুর্কি বাহিনীর সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নেয়ার বদলে সামরিক সরঞ্জাম, গোয়েন্দা তথ্য বিনিময় এবং অস্ত্র ব্যবস্থা প্রদান অন্তর্ভুক্ত থাকতে পারে।
মক্কা চুক্তি ইস্যুতে ইয়েমেন-সৌদি মুখোমুখি অবস্থানকে সৌদি আরব আক্রমণ হিসেবে দাবি করলেও বিষয়টি আপাতত ‘নিজেদের ওপর’ আক্রমণ বলে গণ্য করছে না তুরস্ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)