সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এএফপির এক প্রতিবেদনে সামরিক বাহিনীর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সৌদি আরবে একাধিক হামলায় তিনজন নিহত হওয়ার কথা স্বাধীনতাকামী গোষ্ঠীটি স্বীকার করার পর এবং রিয়াদ সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেওয়ার একদিন পরই এই নতুন হামলার খবর এলো।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং বিমানবন্দর পরিচালনা কার্যক্রম ব্যাহত করেছে। চলতি সপ্তাহে রিয়াদের এই বিমানবন্দরে হামলা চালানোর দাবি এটি নিয়ে তৃতীয়বার করলো ইয়েমেনের হুথি গোষ্ঠীটি।
মুখপাত্র ইয়াহিয়া সারি আরও যোগ করেন, সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে সৌদি আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা অব্যাহত না রাখার জন্য তারা শেষবারের মতো পুনরায় সতর্কবার্তা দিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)