সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
, ১০ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সিরিয়ার শীর্ষস্থানীয় সাবেক এক জেনারেলকে অর্থায়ন ও বিশেষ নিরাপত্তা দিয়ে গোপন আশ্রয়ে রেখেছে মার্কিন ও লেবানন কর্তৃপক্ষ। সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ ও রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগে অভিযুক্ত তিনি। বিবিসি ও মার্কিন গণমাধ্যম এনপিআরের এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। অভিযুক্ত ওই জেনারেলের নাম বাসাম আল-হাসান। তিনি আসাদের শীর্ষ উপদেষ্টা ছিলেন এবং সিরিয়ার কুখ্যাত রাসায়নিক অস্ত্র কর্মসূচি সরাসরি তদারকি করতেন।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর বাসাম আল-হাসান লেবাননে পালিয়ে যান। সেখানে তিনি মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), সিআইএ এবং লেবাননের নিরাপত্তা সংস্থাগুলোর যৌথ সমঝোতার অধীনে নির্বিঘেœ বসবাস করছেন। ২০১২ সালে সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক অস্টিন টাইস সম্পর্কিত গোপন তথ্য ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য সরবরাহের বিনিময়ে হাসানকে এই বিশেষ সুরক্ষা, লেবাননে বসবাসের অনুমতি ও নিয়মিত আর্থিক সুবিধা দেয়া হচ্ছে। যদিও গত মাসেই বিবিসির প্রতিবেদনে প্রকাশ পায় যে, সাংবাদিক টাইস অপহরণের সামরিক কমান্ডে এই হাসান নিজেই যুক্ত ছিলেন।
সিরিয়ার নতুন সরকারের দুটি ভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য হাসানকে অবিলম্বে দামেস্কে ফেরত চান। তবে মার্কিন কর্তৃপক্ষ তাকে লেবাননেই রেখে দিতে চায় এবং ওয়াশিংটনের এমন অবস্থানের কারণে দামেস্কের কার্যত তেমন কিছুই করার নেই। মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত এই জেনারেলকে তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থ দেয়া হচ্ছে, যাতে লেনদেনের কোনো প্রমাণ সরাসরি দৃশ্যমান না হয়। এদিকে এমন তথ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অপহৃত সাংবাদিক টাইসের পরিবার।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে অনুসন্ধানে জানানো হয়, টাইস সম্পর্কিত তথ্য ছাড়াও সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির গোপন তথ্য এবং ইরানের সঙ্গে বাশার সরকারের সামরিক সম্পর্কের তথ্য জানতেই হাসানকে সুরক্ষায় রেখেছে যুক্তরাষ্ট্র। হাসান মার্কিন তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন যে সাবেক প্রেসিডেন্ট আসাদের নির্দেশে টাইসকে হত্যা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












