ইউরেনাসের নতুন চাঁদ আবিষ্কার, এতদিন ছিলো বলয়ের আড়ালে
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
সৌরজগৎ একটা বিশাল পরিবারের মতো। সূর্যকে ঘিরে ঘুরছে বুধ, শুক্র, পৃথিবীসহ আটটি গ্রহ। আর এই গ্রহগুলোরও আছে নিজস্ব কক্ষপথ, নিজেদের চাঁদ। তবে সৌরজগতের সব গ্রহের চাঁদ নেই। যেমন বুধ বা শুক্র গ্রহের চাঁদ নেই। আবার পৃথিবীর একটাই উপগ্রহ চাঁদ। সবচেয়ে বেশি চাঁদ আছে শনি গ্রহের ২৭৪টি। আর বৃহস্পতির আছে দ্বিতীয় সর্বোচ্চ ৯৫টি চাঁদ।
সৌরজগতের এমন আরেক সদস্য হলো ইউরেনাস। এই গ্রহটি বরফের মতো শীতল। সম্প্রতি বিজ্ঞানীরা এই গ্রহে এক নতুন সদস্যকে খুঁজে পেয়েছে। অর্থাৎ, ইউরেনাসের আরও একটি চাঁদের খোঁজ পাওয়া গেছে! টেলিস্কোপের সাহায্যে এই চাঁদ খুঁজে পাওয়া গেছে। নতুন এই চাঁদসহ বর্তমানে ইউরেনাসের চাঁদের সংখ্যা ২৯টি।
ভাবছেন, এতদিন কেন একে খুঁজে পাওয়া যায়নি? কারণ, এটি ছোট। এর আকার মাত্র ৬ মাইলের মতো। আর আলো পড়েও খুব কম। তাই আগের কোনো টেলিস্কোপ বা মহাকাশযানের চোখে ওটা ধরা পড়েনি। জেমস ওয়েবের শক্তিশালী ক্যামেরায় যখন ইউরেনাসের ঝকঝকে বলয়ের ছবি তোলা হচ্ছিলো, তখনই বলয়ের ঠিক বাইরে এই নতুন অতিথির দেখা মেলে। বিজ্ঞানীরা আপাতত এর নাম দিয়েছে ঝ/২০২৫ ট১।
ইউরেনাসের চারপাশে ১৩টি চিকন কিন্তু খুব স্পষ্ট রিং আছে। বিজ্ঞানীদের ধারণা ছিলো, এই বলয়গুলোর মধ্যে ‘শেপার্ড মুন’ লুকিয়ে আছে। শেপার্ড মুন মানে যেসব উপগ্রহ নিজের মহাকর্ষ শক্তি দিয়ে বলয়গুলোকে সুন্দর আর গোছানো রাখে। মানে গ্রহের চারপাশে রিং বা বলয়ের মধ্যে যে অসংখ্য ধুলো ও পাথরের টুকরো থাকে, সেগুলোকে এসব উপগ্রহ নিজেদের মহাকর্ষের টানে আটকে রাখে। কিন্তু নতুন এই চাঁদটা সেরকম কোনো শেপার্ড মুন নয়।
প্রশ্ন হতে পারে, তাহলে এই চাঁদটা কোথা থেকে এলো? বিজ্ঞানীরা বলছে- হতে পারে, লাখ লাখ বছর আগে ইউরেনাসের ভেতরের দিকের কিছু চাঁদ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছিলো। সেই সংঘর্ষে ভেঙেচুরে গিয়েই হয়তো আজকের এই বলয়গুলো তৈরি হয়েছে। এরপর লাখ লাখ বছর ধরে সেই বলয়ের ধুলো আর বরফ আবার একটু একটু করে জমাট বাঁধতে শুরু করে। আর তা থেকেই জন্ম নিয়েছে এই নতুন চাঁদ। সোজা কথায়, এটি একটি রিসাইকেল করা চাঁদ! ভাঙা জিনিস থেকে যেমন নতুন জিনিস তৈরি হয়, এই চাঁদটি তেমনি একটু একটু করে তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন?
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












