মন্তব্য কলাম
আমেরিকা থেকে উচ্চমূল্যে বিষাক্ত গম আমদানি বন্ধ করতে হবে
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মন্তব্য কলাম
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত জনস্বার্থকেন্দ্রিক ও দূরদর্শী। অথচ দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা শুধু অর্থনীতির জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে-যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে-আমরা কি সচেতনভাবে একটি ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল আমদানির পথে হাঁটছি?
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সরকার আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর প্রায় ৭ লক্ষ টন গম আমদানি করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যা আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় টনপ্রতি প্রায় ৩৮ ডলার বেশি দামে ক্রয় করা হচ্ছে। বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন চাপে রয়েছে, তখন এই অতিরিক্ত ব্যয় নিঃসন্দেহে অযৌক্তিক ও অদূরদর্শী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। শুধু ‘নষ্ট’ বললে ভুল হবে-আমেরিকা ইরান যুদ্ধে যে উচ্চ ব্যয় করছে, সেই আমেরিকা থেকে উচ্চমূল্যে এই গম কিনে আমরা তাদের সেই যুদ্ধ ব্যয়ই মিটাচ্ছি।
এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো-এই আমদানিকৃত গমের গুণগত মান ও স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, মার্কিন গমে গ্লুটেনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, যা আমাদের দেশের সাধারণ মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। অতিরিক্ত গ্লুটেন গ্রহণের ফলে হজমজনিত সমস্যা, অন্ত্রের প্রদাহ, দীর্ঘমেয়াদে জটিল রোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। একটি দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের; সেখানে এমন ঝুঁকিপূর্ণ খাদ্য আমদানি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই আমদানির পেছনে যে যুক্তি দেখানো হয়েছিল- মার্কিন পাল্টা শুল্কনীতির প্রভাব- তা পরবর্তীতে তাদের নিজস্ব আদালতই বাতিল করে দিয়েছে। ফলে এই গম আমদানির পক্ষে যে অর্থনৈতিক বা নীতিগত ভিত্তি দাঁড় করানো হয়েছিল, সেটিও আর কার্যকর নেই। প্রশ্ন জাগে-যে কারণ দেখিয়ে এই ধরনের চুক্তি করা হলো, সেটি বিলুপ্ত হওয়ার পরও কেন তা অব্যাহত রাখা হচ্ছে? সাম্প্রতিক এই জাহাজ আগমনের ঘটনা প্রমাণ করে, চুক্তিটি শুধু বহালই নেই, বরং তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে।
বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই সংকটজনক পরিস্থিতিতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। সেখানে উচ্চমূল্যে এবং সম্ভাব্য ক্ষতিকর গম আমদানি শুধু অর্থনৈতিক চাপই বাড়াবে না, বরং ভবিষ্যতে জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলবে।
এই প্রেক্ষাপটে, আমেরিকা থেকে বিষাক্ত ও ব্যয়বহুল গম আমদানির চুক্তি অবিলম্বে বাতিল করা সময়ের দাবি। একইসঙ্গে দেশেই প্রয়োজনীয় গম উৎপাদনের উদ্যোগ নিতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সেচ সুবিধা ও কৃষকদের প্রণোদনা বাড়িয়ে দেশেই প্রয়োজনীয় গম উৎপাদন করা সম্ভব। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।
সরকার যদি সত্যিকার অর্থে দেশের অর্থনীতি ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আন্তরিক হয়, তবে আমেরিকা থেকে গম আমদানির মত অযৌক্তিক ও ক্ষতিকর চুক্তি থেকে সরে এসে দেশীয় উৎপাদন বৃদ্ধির দিকে জোর দেওয়াই হবে সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ।
-মুহম্মদ আমীমুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












