আন্দোলন নিয়ে হতাশ নয় বিএনপি, ফাঁকা আওয়াজ বলছে আওয়ামী লীগ
নবম, দশম, একাদশ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মিলিয়ে টানা চারবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
অন্যদিকে, বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলোর দাবি- ভোট বর্জনে জনগণ সাড়া দিয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ফের আন্দোলনে নামবে জনগণ।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধীরা আন্দোলন করবে এটাই স্বাভাবিক। তবে, সামনের দিনগুলোতে সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তেমনটি দেখছেন না আওয়ামী লীগপন্থিরা।
বিএনপি নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিএনপির ভোট বর্জন কর্মসূচিতে জনগণ সাড়া দিয়েছে। একতরফা নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হয়েছে তা একটা অভিনব বিষয়। আগের সংসদ ভেঙে দেওয়া হয়নি। মন্ত্রীরা পদত্যাগ করেননি। একটি সংসদ থাকতে আরেকটি সংসদ গঠন, এটা সাংবিধানিক সংকট। যেটি দেশি-বিদেশি বিশ্লেষক, রাজনৈতিক এবং কেউ ভালোভাবে দেখেছেন না।
আওয়ামী লীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া বলেন, আমাদের বন্ধুরা (বিএনপি) বিরোধী রাজনৈতিক দল হিসেবে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা স্বীকার করে নিলে রাজনীতির জন্য মঙ্গলজনক হবে।
তিনি বলেন, বিএনপি যতই বলুক তাদের ডাকে সাড়া দিয়ে জনগণ ভোটকেন্দ্রে যায়নি। যে কোনো কারণেই হোক না কেন তাদের বহু কর্মী ভোট দিয়েছেন। দেশের যে কোনো নির্বাচনে ৫৫ থেকে ৬৫ শতাংশ ভোট দিয়ে থাকে জনগণ। সেখানে এবারের নির্বাচনে ৩৫ থেকে ৪১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে উত্তেজনা দেখা যায়। কারণ বিপরীত দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকলে পরিস্থিতি তেমনই হবে এটাই স্বাভাবিক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।