বিজিবি সদস্য হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ ভারতের!
সম্প্রতি যশোর সীমান্তে ভারতীয় হানাদার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য রইশুদ্দীনের নিহতের ঘটনায় তদন্ত বা বিচারে কথা না বলে শুধুমাত্র দুঃখ প্রকাশ করেছে ভারত।
গত বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
এ সময় সেহেলি সাবরীন বলেন, গত ২৪ জানুয়ারি সীমান্তে বিজিবির সিপাহি রইশুদ্দীনের নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে লক্ষ্যে এক যোগে কাজ করবে বিজিবি-বিএসএফ।
এর আগে গত ২২ জানুয়ারি বিজিবি টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন বিএসএফের গুলি করে খুন করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।