আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকেরা। এর অংশ হিসেবে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে তারা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিকেরা।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দাবিনামা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগেও এ আন্দোলন চলছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ফটক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে-সব চিনিকলে কর্মরত মৌসুমি শ্রমিকদের মধ্যে থেকেই যোগ্য শ্রমিক-কর্মচারীদের নিয়ে অভ্যন্তরীণভাবেই স্থায়ী পদে সমন্বয় করতে হবে। পাশাপাশি পাঁচ বছর কিংবা দশ বছর পর পর পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। গত বছরের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার পে-কমিশনের মতো শ্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে।
রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, চিনিকলে বেশিরভাগ শ্রমিকদের সারাবছর কাজ থাকে না। তাঁরা মৌসুমের কয়েকমাস সামান্য মজুরিতে কাজ করেন। কাজ করতে করতে তাঁরা দক্ষ হয়ে ওঠেন। কিন্তু স্থায়ী পদে তাঁদের নিয়োগ দেওয়া হয় না। দক্ষতা বিবেচনায় নিয়ে এই শ্রমিকদেরই স্থায়ী পদে নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কাজ করেও শ্রমিকেরা কিছু পাচ্ছেন না। এমন বৈষম্য চলতে পারে না। তাই শ্রমিকদের জন্যও মজুরি কমিশন গঠন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এটি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)