বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও কেমিক্যাল পাচারের চেষ্টার অভিযোগে ২৫ টন রাসায়নিক পণ্যসহ একটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যগুলো বের করে নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালà বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেলঘর ও খাটুরা এলাকায় এ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের ছায়েব আলীর ছেলে আবেদ আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থঠবাকি অংশ পড়ুন...
ব্রিটিশ আমলে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ছিলো ওয়ারি। পাকিস্তান আমলে তৈরি হয় ধানমন্ডি। এর আগে জায়গাটি পরিচিত ছিলো ‘ধানমন্ডাইয়ের মাঠ’ নামে।
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকার স্মৃতি-৩ বই থেকে জানা যায়, ধানমন্ডাইয়ের মাঠ ছিলো ধু ধু মাঠ। দেশভাগের পর সি অ্যান্ড বি অধিগ্রহণ করে ধানমন্ডাই মাঠের প্রায় ৫০০ একর জমি। ঐতিহাসিকদের মতে, ‘ধানমন্ডাই’ নাম থেকেই ধানমন্ডি নামটি এসেছে। ধানমন্ডাই মানে ধানের আড়ৎ। প্রবীণরা বলেন, একসময় এখানে ধানের ক্ষেতও ছিলো।
ধানমন্ডি ছয় নম্বর রোডের বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন হুসাইন জানান, “ষাটের দশকের শà§ বাকি অংশ পড়ুন...
রসায়নে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘টিডব্লিউএএস–আত্তা-উর-রহমান পুরস্কার’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউএএস) তাদের ওয়েবসাইটে ২০২৬ সালের পুরস্কার ও ২০২৭ সালের পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে। পরিবেশের বিভিন্ন নমুনায় জৈব দূষক শনাক্তকরণের জন্য স্বল্প ব্যয়ে অনুৎসেচক তড়িৎ-রাসায়নিক সংবেদক উদ্ভাবনে গবেষণার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কাà বাকি অংশ পড়ুন...
ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, নিউরন নার্সিং কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হওয়ার পর ১ লাখ টাকা রেখে বাকি ৪৯ লাখ টাকা সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে স্থানান্তর করা হয়।
সাইফুল ইসলাম জানান, সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। ওই ব্যক্তি সরাসরি টাকা নিতে চাননি। তাই তিনি নগদ টাকা সাইফুলের কাছে দেন। পরে সাইফুল নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে সেই টাকা সাবিহার কাছে পাঠান। এ বিষয়ে তিনি বলেন, ‘উপকার করতে গিয়ে আমি বিপদে পড়েছি।’ তবে ওই তৃতীয় ব্যক্তির পরিচয় কিংবা অর্থের প্রকৃত উৎস সম্পর্কে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে পাঠানো একটি চিঠিকে দেশের গণমাধ্যমে ‘আবেদন’ হিসেবে প্রচার করায় তথ্য যাচাইয়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
গত মঙ্গলবার এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা কখনোই টেকসই গণমাধ্যম ব্যবস্থাপনার পরিচায়ক হতে পারে না। সাংবাদিকতায় চটকদার শিরোনামের পরিবর্তে নà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এমপি গাজী নজরুল ইসলামের সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্তমান এমপি কারাগারে রয়েছেন। এই আসনে জনপ্রতিনিধিত্ব সংকট সৃষ্টি হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, মর্যাদা ও কার্যকর জনপ্রতিনিধিত্ব ও উপ-নির্বাচনের দাবিতে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী ১৩, ১৪ ও ১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণের পর বাস লেন তুলে দিয়ে সড়কটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। একই সঙ্গে প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণ করে অনিয়ম, কারিগরি ত্রুটি ও দায়িত্বে অবহেলার বিষয় তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে জোরালো চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্à বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় বাঁধ পুনর্বাসনে ৭০৪ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। তবে প্রকল্পের কয়েকটি কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রস্তাবে মাত্র দেড় কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচু করা ও পুনর্বাসনে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ১৯ লাখ টাকা। এতে প্রতি কিলোমিটারে খরচ পড়ছে প্রায় ৩৮ কোটি ১৩ লাখ টাকা। এই ব্যয় যৌক্তিক পর্যায়ে নামানো এবং কাজের নকশা পুনরায় যাচাই করার সুপারিশ করতে যাচ্ছে কমিশন।
‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচব্যà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবছর নদীভাঙন রোধে আপদকালীন স্বল্পমেয়াদি কাজ করা হলেও তা স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নয়। তাই নদীর পরিবর্তনশীল গতিপ্রকৃতির কথা মাথায় রেখে স্থায়ী সমাধানের লক্ষ্যে দেশের প্রধান প্রধান নদ-নদীর জন্য সমন্বিত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তিস্তা অববাহিকা নিয়ে একটি সমীক্ষা এবং দেশের সব খালের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজও হাতে নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদের এসব তথ্য জানানো হয়।
এ্যানি বলেন, প্রতিবছর নদীভাঙনপ্রবণ এলাকায় জরুরি আপদকালীন কাজের মাধ্যমে ত বাকি অংশ পড়ুন...












