SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%দফা%' OR titleBn LIKE '%দফা%' OR descriptionEn LIKE '%দফা%' OR descriptionBn LIKE '%দফা%' OR slug LIKE '%দফা%' OR metaTag LIKE '%দফা%' OR metaDescription LIKE '%দফা%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
খাদ্যপণ্যের বাজারে অনুমোদন ও নির্ধারিত নিবন্ধন ছাড়া সব ধরনের খাদ্য ব্যবসা পরিচালনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির নেওয়া এই কঠোর আইনি বাধ্যবাধকতা ১ নভেম্বর থেকে চূড়ান্তভাবে কার্যকর হতে যাচ্ছে। নতুন এই নিয়মের আওতায় লাইসেন্স বা নিবন্ধন ব্যতীত খাদ্য প্রস্তুত অথবা বিপণন করলে সংশ্লিষ্টদের জেল ও জরিমানাসহ আইনানুগ শাস্তির মুখোমুখি হতে হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত প্রতিটি নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর, যা নির্ধারিত সময় পর নবায়ন করত বাকি অংশ পড়ুন...
খাগড়াছড়ি সংবাদদাতা:
তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া এবং প্রশাসনের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয় সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
এর আগে, গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সংগঠন দুটি। সেদিন বাঘাইঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন এক উত্তাল রূপ নিয়েছে। রাজধানী দিল্লিসহ দেশটির বড় বড় শহরের রাজপথ এখন ‘মোদি হটাও, ভারত বাঁচাও’ সেøাগানে প্রকম্পিত। সেøাগান উঠেছে, ‘ভোট চোর, গদি ছোড়’, ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, ‘শেম, শেম দিল্লি পুলিশ’ এবং ‘মোদি, গদি ছোড়ো, কিংবা ‘নেক্সটআপ, মোদিস টার্ন’। এসব সেøাগানে মুখরিত রাজপথ।
ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়া এবং শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয়করণের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছে। মোদি সরকারের দমনের মুখে আন্দোলন আরো বেগবান হয়ে উঠছে এবং এই আন্দোলন এক ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ইআরএফের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উত্তরণ প বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
বিদ্যুতের প্রিপেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল এবং গ্রাহক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে নাগরিক ও ভোক্তা অধিকার রক্ষা কমিটিগুলো লাগাতার আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় এবার ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর প্রেসক্লাবের সামনে ‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সরকারি বিজ্ঞাপনের দাম বাড়িয়ে যে পরিপত্র জারি করা হয়েছে, তা অপ্রতুল ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে (মূল্যহার) পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
গতকাল ইয়াওমুল আহদ (রোববার) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের পত্রপত্রিকায় দেওয়া সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করে একটি পরিপত্র জারি করা হয়েছে। এর আগে বিজ্ঞাপনের মূল্যহার প্রায় সাত বছর আগেÑঅর্থাৎ ২০১৯ সালের অক্টোবর মাসে নির্ধারণ করা ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পথে রাখা নির্মাণসামগ্রী, ধুলাবালি ও দীর্ঘ যানজটে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, যাত্রী, চালক ও এলাকাবাসী।
রাজধানীর প্রগতি সরণি ও আশপাশ এলাকায় উন্নয়নকাজের খোঁড়াখুঁড়িতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। কোথাও সড়কের বড় অংশ ঘিরে রাখা হয়েছে, কোথাও ফুটপাত ও সার্ভিস লেন খুঁড়ে তৈরি করা হয়েছে গভীর নালা। পথে রাখা নির্মাণসামগ্রী, ধুলাবালি ও দীর্ঘ যানজটে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, যাত্রী, চালক ও এলাকাবাসী। স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে ২৫-৩০ মিনিট লাগে, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণভোটের স্পষ্ট রায় বাস্তবায়ন এবং সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সরকারের একতরফা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না জানিয়ে এ নিয়ে কোনো বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানিয়েছে দলটি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট তিন দফা দাবি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত এনসিপির প্রধান তিন দাবি হলো:
১. অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
২. একদলীয় সংবিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বকেয়া বেতন পরিশোধ এবং ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন পুলিশ সদস্য রয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা রাজলক্ষ্মী এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করলে মহাসড়কের উত্তরা অংশ কিছু সময়ের জন্য রণক্ষেত্রে রূপ নেয়। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারগুতি বলেছেন, দখরদার ইসরায়েল গাজায় ৪ হাজার বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা থামায়নি, তারা সেখানে গণহারে মানুষ খুন করেই যাচ্ছে। তাঁর মতে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সেই যুদ্ধবিরতির কোনো গুরুত্ব থাকে না।
ফিলিস্তিনের এই প্রভাবশালী নেতা বলেন, এই যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অবস্থান জরুরি। তিনি জোর দিয়ে বলেন, যে-ই এই গণহত্যামূলক যুদ্ধ চলতে থাকার বিরুদ্ধে নীরব থাকবে, সে-ই এই অপরাধে শরিক ব বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উধাওয়ের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব নেওয়ার পর অস্ত্রের হিসাব যাচাই করতে গিয়ে ঘাটতি ধরা পড়ে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে থানা-পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর হরিরামপুর থানার দায়িত্ব নেন ওসি জে এম তৌফিক আজম। নথিপত্র অনুযায়ী অস্ত্র ও গোলাবারুদের দায়িত্ব বুঝে নেওয়ার কয়েক দিন পর সরেজমিনে গণনা করতে গিয়ে একটি পিসà বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরো ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একযোগে এ অভিযান পরিচালনা করেন। এ নিয়ে সাত দফার অভিযানে মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১১।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়ে বাকি অংশ পড়ুন...












