অরক্ষিত সড়কে ডাকাত-দস্যুদের রাজত্ব
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অরক্ষিত সড়কে যেন রাজত্ব চলছে দস্যু আর ডাকাত দলের। পুলিশের পরিসংখ্যান বলছে, দেশে মোট দস্যুতার ৮৫ শতাংশই সংঘটিত হয় সড়ক-মহাসড়কে। আর বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ শতাংশ। ডাকাতি-দস্যুতার জন্য দুর্বৃত্তরা বেছে নেয় গভীর রাতের নির্জন সড়ক।
প্যাট্রোল ও তল্লাশি চৌকি কম থাকায় রাত ১২টার পর থেকে ভোরের আগ পর্যন্ত ডাকাতি হয় বেশি। এছাড়া ঈদের সময় এবং শীত মৌসুমে ডাকাতি-দস্যুতা আশঙ্কাজনক হারে বেড়ে যায়।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান মতে, সারা দেশে গত আগস্টে রেকর্ড হওয়া দস্যুতার ১৫৪ ঘটনার মধ্যে ১৩১টি সংঘটিত হয়েছে রাস্তায়, যা শতকরা হিসেবে ৮৫ শতাংশেরও বেশি। এ সময় ঢাকা মহানগরীতে ২২টি দস্যুতার মধ্যে ২১টি সংঘটিত হয়েছে সড়কে। চট্টগ্রাম মহানগরীতে আটটি দস্যুতার ঘটনার আটটিই সড়কে সংঘটিত হয়।
পুলিশের রেকর্ড অনুযয়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮৭টি ডাকাতি ও ১৩৭৪টি দস্যুতা সংগঠিত হয়েছে। এর মধ্যে গত জুনে ডাকাতি ও দস্যুতার ১৮৭ মামলার মধ্যে ১৫১টি ঘটনা সংঘটিত হয়েছে সড়কে। এপ্রিল থেকে জুন মাসে ডাকাতি ও দস্যুতার ৫৯৯টি ঘটনার অধিকাংশই সড়কে সংঘটিত হয়। এসব ডাকাতির ১৩১টি ঘটনার সময় পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, দিনের আলোতে ১৯টি, সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে ১৬টি, রাত ১২টা থেকে দুটার মধ্যে ৩১টি, রাত দুটা থেকে ভোর হওয়ার আগে ৬৫টি ডাকাতির ঘটনা রেকর্ড হয়।
ডাকাতি ও দস্যুতার বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম পুলিশের সব ইউনিটকে সম্প্রতি নির্দেশনা দিয়ে বলেন, ডাকাতদের গ্যাংদের মধ্যে যোগাযোগের নেটওয়ার্ক খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করতে হবে। কোনো ডাকাত গ্রেপ্তার হলে সেই ডাকাত আর অন্য কোনো ডাকাতির ঘটনায় জড়িত ছিল কিনা সেটা কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে বের করতে হবে এবং প্রাপ্ত তথ্য সংশ্লিষ্ট এলাকায় জানাতে হবে। ডাকাতির মামলায় জামিনে থাকা আসামিদের ওপর নজরদারি অব্যাহত রাখতে হবে।
হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও মিডিয়া) মুনতাসিরুল ইসলাম আমার দেশকে বলেন, বাসাবাড়ির তুলনায় সড়কে ডাকাতি বেশি হয় এটা সত্য। তবে মহাসড়কের তুলনায় আঞ্চলিক সড়কে ডাকাতি-দস্যুতার ঘটনা বেশি দেখা যায়। আমাদের কাছে যে রেকর্ড বা ঘটনা সম্পর্কে অফিশিয়াল তথ্য রয়েছে, তাতে মহাসড়কে ডাকাতির ঘটনা বাড়েনি। গত সেপ্টেম্বরে আমাদের কাছে ডাকাতির ঘটনার তিনটি রেকর্ড রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার মুসলিম দেশের ‘বদর সমঝোতা চুক্তি’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় শতাধিক ককটেল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবমেরিন ক্যাবলে আওয়ামী সিন্ডিকেট!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই বাংলাদেশির মৃত্যুদ- নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে স্বপদে পুনর্বহালের দাবি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাবার বিক্রিতে বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












