SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%মজুরি%' OR titleBn LIKE '%মজুরি%' OR descriptionEn LIKE '%মজুরি%' OR descriptionBn LIKE '%মজুরি%' OR slug LIKE '%মজুরি%' OR metaTag LIKE '%মজুরি%' OR metaDescription LIKE '%মজুরি%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
রাজশাহী সংবাদদাতা:
মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকেরা। এর অংশ হিসেবে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে তারা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিকেরা।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দাবিনামা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগেও এ আন্দোলন চলছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ফটক সভায় সভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বিক্রিতে কমিশন বাড়ানোসহ চার দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ওই দিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর কোনো অগ্রগতি না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ প্রায় ৪০ শতাংশ কম। নিয়মিত লোডশেডিং হচ্ছে। অন্যদিকে, গ্যাসের চাপ এতটাই কম যে অনেক কারখানার বয়লার ও চুল্লি নিয়মিতভাবে চালানো যাচ্ছে না।
বিদ্যুৎ না থাকলে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে গিয়ে এখাতের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। একই সঙ্গে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় বহু নতুন শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরুই করতে পারছে না।
চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের একাধিক ইস্পাত পুনঃগলন কারখানা এবং সিরামিক শিল্পে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন উদ্যোক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার বাজারে এখন এক কেজি মাঝারি মানের চাল কিনতে খরচ গড়ে ৭০ টাকা, মসুর ডাল ১২০ টাকা, সরিষার তেল ৩৩০ টাকার আশপাশে। অথচ ১৯৭০ সালে একই শহরে এক কেজি চাল মিলত এক টাকারও কম দামে, ডাল দেড় টাকার কাছাকাছি, আর সরিষার তেলের দাম ছিল মাত্র কয়েক টাকা। অর্ধশতাব্দীর একটু বেশি সময়ে শুধু পণ্যের দামই বাড়েনি; বদলে গেছে দেশের অর্থনীতি, মানুষের আয়, উৎপাদনব্যবস্থা, বাজার কাঠামো এবং ভোগের ধরন।
৫৬ বছরের এই ব্যবধানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির অনুপাতে কোনো সামঞ্জস্য নেই। স্বর্ণের দাম যেখানে ১৫০০ গুণ বেড়েছে সেখানে ডলারের দাম বেড়েছে ২৬ গুণের বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের কৃষি খাতের দুঃখজনক কথা হলো, কৃষক পণ্যের ন্যায্যমূল্য পায় না, আবার ভোক্তাও সস্তায় কিনতে পারে না। মাঝখানের এই বিশাল ‘দাম’ শুষে নিচ্ছে মধ্যসত্ত্বভোগীরা।
গুটিকয়েক প্রভাবশালী ব্যবসায়ী যখন রাজনৈতিক ক্ষমতার অংশীদার হয়, তখন তারা একটি শক্তিশালী ‘দাম নিয়ন্ত্রণকারী’ গোষ্ঠী তৈরি করে। এই গোষ্ঠীটি হিমাগার, সার এবং বীজের বাজারের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং নিজেদের স্বার্থেই রফতানী প্রক্রিয়াকে আমলাতান্ত্রিকভাবে জটিল করে রাখে, যাতে রফতানী সহজ হলে তাদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ ভেঙে না যায় এবং প্রান্তিক কৃষক বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের কৃষি খাতের দুঃখজনক কথা হলো, কৃষক পণ্যের ন্যায্যমূল্য পায় না, আবার ভোক্তাও সস্তায় কিনতে পারে না। মাঝখানের এই বিশাল ‘দাম’ শুষে নিচ্ছে মধ্যসত্ত্বভোগীরা।
গুটিকয়েক প্রভাবশালী ব্যবসায়ী যখন রাজনৈতিক ক্ষমতার অংশীদার হয়, তখন তারা একটি শক্তিশালী ‘দাম নিয়ন্ত্রণকারী’ গোষ্ঠী তৈরি করে। এই গোষ্ঠীটি হিমাগার, সার এবং বীজের বাজারের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং নিজেদের স্বার্থেই রফতানী প্রক্রিয়াকে আমলাতান্ত্রিকভাবে জটিল করে রাখে, যাতে রফতানী সহজ হলে তাদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ ভেঙে না যায় এবং প্রান্তিক কৃষক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অর্থনৈতিক অনিশ্চয়তা আর ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের অনেক কোম্পানি এখন স্থায়ী কর্মী নিয়োগের বদলে অস্থায়ী কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে। দেশটির শীর্ষ দুই নিয়োগ সংস্থা কেপিএমজি ও রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশনের গত সোমবার (৮ জুন) নতুন প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বলছে, গত মে মাসে অস্থায়ী চাকরির প্রস্তাব উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বিপরীতে স্থায়ী কর্মী নিয়োগের হার গত ১০ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত কমেছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধ বাকি অংশ পড়ুন...
ফলের জগতে বিলাসিতার প্রতীক হিসেবে পরিচিত মিয়াজাকি আম। পুষ্টিগুণ, বিরলতা ও বাজারমূল্যের দিক থেকেও অন্যান্য আমকে ছাড়িয়ে গেছে এই বিশেষ ধরণের আমটি। বিশ্ববাজারে এটি ‘রেড ম্যাংগো’ নামে পরিচিত।
আমটির স্বাদ অন্য আমের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। আমটি খেতে খুবই মিষ্টি। আমটির গড় ওজন প্রায় ৭০০ গ্রামের মতো। বিশ্ববাজারে এর দাম প্রায় ৩ লাখ টাকা কেজি।
জাপানের কিউশু অঞ্চলের মিয়াজাকি শহর থেকে উৎপত্তি হওয়া এই বিশেষ জাতের আম বিশ্বজুড়ে পরিচিত এর রং, স্বাদ এবং আকাশছোঁয়া দামের জন্য। সাধারণ আমের মতো সবুজ বা হলুদ নয়, মিয়াজাকি আমের রং উজ্জ্বল লালচে-বে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশে^র অন্যতম পানিবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ আগের চেয়ে অনেক দ্রুত গতিতে উত্তপ্ত হয়ে উঠছে। আবহাওয়া ও স্বাস্থ্যসংক্রান্ত আন্তর্জাতিক উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে মানুষের শরীরের জন্য অসহনীয় ও বিপজ্জনক তাপমাত্রা বা ‘হিট ইনডেক্স’ (অনুভূত তাপমাত্রা) থাকার দিন গত ২০ বছরে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
২০০০ সালে যেখানে বছরে অনুভূত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল মাত্র ৪৬ দিন, ২০২৪ সালে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১২০ দিনে। শতাংশের হিসাবে এই বৃদ্ধির হার ১৬৩। কম্বোডিয়া ছাড়া বিশে^র আর কোনো দেশে ত বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে উন্নত জাতের ‘নেপিয়ার ঘাস’ চাষাবাদ। বাজারে খড় ও কৃত্রিম গো-খাদ্যের বিকল্প হিসেবে এই ঘাস এখন খামারিদের প্রধান ভরসা হয়ে উঠেছে। শুধু তাই নয়, অনেক এলাকায় প্রথাগত ধান চাষের চেয়ে নেপিয়ার ঘাস চাষে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় কৃষকরা এখন ধান ছেড়ে মাঠের পর মাঠ ঘাস চাষের দিকে ঝুঁকছেন।
জেলার বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এক সময়ের ফসলি জমি, পতিত জমি ও বাড়ির আশপাশে এখন নেপিয়ার ঘাসের সবুজ সমারোহ। দূর থেকে দেখলে ধান ক্ষেত মনে হলেও বাস্তবে এগুলো উন্নত বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পানির পর চা হলো বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পানীয়। প্রতিদিন সারা বিশ্বে গড়ে দুই বিলিয়ন কাপ চা পান করা হয়। বাংলাদেশে চা উৎপাদনের বিপরীতে চা পানের হার অন্য দেশগুলোর তুলনায় বেশি। দেশে চায়ের বাজারের আকার সাড়ে ৫ হাজার কোট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাব এবার কুরবানির ঈদের বাজারে স্পষ্ট হয়ে উঠেছে। কুরবানিযোগ্য পশুর একটি উল্লেখযোগ্য অংশই থেকে গেছে উদ্বৃত্ত। এতে লোকসানে পড়েছেন চাষী, খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অন্যদিকে পশুখাদ্যসহ উৎপাদন ব্যয় বাড়ায় কুরবানির পশুর দামও বেড়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। ফলে অনেক মানুষ কুরবানি করতে বাকি অংশ পড়ুন...












