২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের আগেই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়া চালাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। সম্ভাব্য সময়সীমা অনুযায়ী আগামী ২৯ অক্টোবরের মধ্যেই এই ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পূর্বে নভেম্বরের প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে প্রধান প্রধান বিষয়ের খাতা দেখার কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় সময়সীমা এগিয়ে এনে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের অগ্রগতির ওপর সার্বিক সময়সূচি নির্ভর করছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে নির্দিষ্ট তারিখটি চূড়ান্ত করা হবে।
চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হন। গত ২ জুলাই দেশজুড়ে এই পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে অনুষ্ঠিত হয়ে গত ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার মুসলিম দেশের ‘বদর সমঝোতা চুক্তি’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় শতাধিক ককটেল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবমেরিন ক্যাবলে আওয়ামী সিন্ডিকেট!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই বাংলাদেশির মৃত্যুদ- নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে স্বপদে পুনর্বহালের দাবি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাবার বিক্রিতে বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুর্নীতি বন্ধের প্রথম শর্ত রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হওয়া -আইনমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












