৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অঞ্চলটিতে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
আনাদোলুর খবরে বলা হয়, স্থানীয় সময় এদিন রাত ১০টা ৩৩ মিনিটে (জিএমটি ১৪টা ৩৩ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অঞ্চলটির উত্তরাঞ্চলে নাগকু শহর থেকে প্রায় ১৮৩ কিলোমিটার দূরে ছিল এর অবস্থান।
ভূমিকম্পে কম্পনজনিত প্রাণহানির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে ইউএসজিএস। এর অর্থ, কিছু প্রাণহানির ঘটনা ঘটতে পারে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়ে সংস্থাটি কমলা সতর্কতা জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর প্রভাব ব্যাপক হতে পারে।
ইউএসজিএস জানিয়েছে, এই অঞ্চলের মানুষ সাধারণত এমন স্থাপনায় বসবাস করেন, যেগুলো ভূমিকম্পের কম্পনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর আগে গত আগস্টে নেপালের লাংতাং লিরুং পর্বতে বরফ ও পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় অঞ্চলটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় দুই পাশ মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হন। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্টে এআই এজেন্টের অনুপ্রবেশে তোলপাড়
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নেতার অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন ‘মাদার অব অল বোম্বসের’ জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি আইআরজিসির
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে আটকা ৩ হাজার পর্যটক উদ্ধার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সফরের সময় জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব নজরুল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রংপুরে বিএনপি অফিস ভাঙচুর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












