সাবমেরিন ক্যাবলে আওয়ামী সিন্ডিকেট!
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে সাবমেরিন ক্যাবল লাইসেন্স প্রদানে রাজনৈতিক নির্দেশনা ও আওয়ামী সিন্ডিকেটের মালিকানার মূল অভিযোগ এড়িয়ে গেছে সংস্থাটি।
পাঁচ সপ্তাহ পর পাঠানো ওই প্রতিবেদনে লাইসেন্স প্রদান প্রক্রিয়ার বৈধতা ও কনসোর্টিয়াম গঠনের পক্ষে দীর্ঘ সাফাই গাওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরও সেবা চালু করতে না পারায় নতুন করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
তবে ২০২০ সালের অক্টোবরে তৎকালীন মন্ত্রীর সভাপতিত্বে এবং রাজনৈতিক উপদেষ্টার উপস্থিতিতে বেসরকারি খাতে সাবমেরিন ক্যাবল লাইসেন্স দেয়ার বিষয়ে সরাসরি রাজনৈতিক নির্দেশনার অভিযোগের কোনো সুনির্দিষ্ট জবাব বিটিআরসির প্রতিবেদনে নেই। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পেছনের আওয়ামী সিন্ডিকেটের রাজনৈতিক প্রভাব ও যোগসাজশ সম্পর্কিত অভিযোগগুলো প্রতিবেদনে এড়িয়ে যাওয়া হয়েছে।
পলাতক সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং চৌধুরী নাফিজ শরাফতের মালিকানাধীন অভিজ্ঞতাহীন কোম্পানি সিডিনেট প্রতিষ্ঠাই করা হয় লাইসেন্সের জন্য বিজ্ঞপ্তি আহ্বানের পর অথচ মূল্যায়ন প্রক্রিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়ে লাইসেন্স পায় কিন্তু বাদ পড়ে ফাইবার এট হোমের মতো অভিজ্ঞ প্রতিষ্ঠান। এ বিষয়ে কোনো জবাব দেয়নি বিটিআরসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার মুসলিম দেশের ‘বদর সমঝোতা চুক্তি’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় শতাধিক ককটেল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই বাংলাদেশির মৃত্যুদ- নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে স্বপদে পুনর্বহালের দাবি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাবার বিক্রিতে বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুর্নীতি বন্ধের প্রথম শর্ত রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হওয়া -আইনমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












