লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় শতাধিক ককটেল
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাত ২টার দিকে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় ব্যাটালিয়নের সিপিএসসি ইউনিটের একটি দল। সেখানে সন্দেহজনকভাবে পড়ে থাকা সিমেন্টের বস্তা তল্লাশি করে হাতে তৈরি ১০৩টি ককটেল পাওয়া যায়।
উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল ও ৩৯টি কালো স্কচটেপ মোড়ানো ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে সেগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে এসব ককটেল কারা সেখানে রেখেছে, কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার মুসলিম দেশের ‘বদর সমঝোতা চুক্তি’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবমেরিন ক্যাবলে আওয়ামী সিন্ডিকেট!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই বাংলাদেশির মৃত্যুদ- নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে স্বপদে পুনর্বহালের দাবি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাবার বিক্রিতে বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুর্নীতি বন্ধের প্রথম শর্ত রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হওয়া -আইনমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












