ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আমাদের উত্তর: এই অংশটি অস্পষ্ট। তবে চুক্তির পূর্বে বিভিন্ন গণমাধ্যমে এই অংশটির ব্যাপারে যেসব নিউজ ছাপা হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায়- রেভিনিউ শেয়ারিংয়ে বাংলাদেশ প্রতি বছরে প্রায় ৯৫.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ১৭৮ কোটি টাকা হারাবে। তবে এই অংশটি সরকার স্পষ্ট করলে আমরা আরো এ্যাকিউরেট হিসাবটা দিতে পারবো। আপাতত গণমাধ্যমে প্রকাশিত পূর্বের-পরের তথ্য অনুযায়ী হিসাব দিচ্ছি-
ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) কনসেশনে দেয়ার ফলে বছরে প্রায় প্রায় ৯৫.৬ মিলিয়ন ডলার আর্থিক ক্ষয়ক্ষতি গুনতে হবে বাংলাদেশকে। বর্তমান দেশীয় ব্যবস্থাপনায় অর্জিত আয় ও ডিপি ওয়ার্ল্ড প্রস্তাবিত রেভিনিউ বা আয়ের তুলনামূলক পার্থক্য করলেই সম্পূর্ণ হিসাব বের হয়ে আসবে।
চলুন হিসাব করে দেখি-
“২০২৫ সালের ডিসেম্বরে প্রতি টিইইউতে এনসিটির গ্রোস রেভিনিউ ছিল ১৬১.৮২ ডলার। এর মধ্যে বন্দর কর্তৃপক্ষের দুই ধরণের প্রশাসনিক ব্যয় হয়- পরিবর্তনশীল পরিচালন খরচ (প্রায় ১৩.৬৩ ডলার) এবং স্থায়ী প্রশাসনিক খরচ (প্রায় ৪১.৩২ ডলার); মোট প্রশাসনিক খরচ ৫৪.৯৫ বা ৫৫ ডলার প্রায় ...... (তথ্যসূত্র -১ : দৈনিক বণিক বার্তা ২৩ জুন ২০২৬)
গ্রোস রেভিনিউ ১৬১.৮২ ডলার থেকে প্রশাসনিক খরচ বাবদ ৫৫ ডলার বাদ দিলে প্রতি টিইইউ’স কন্টেইনারে এনসিটির নিট আয় হয় ১০৬.৮২ ডলার।
এনসিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) গত এক বছরে ১৩ লক্ষ ৮৫ হাজার টিইইউ’স কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। ...... (তথ্যসূত্র -২: প্রথম আলো, ২৭ জুলাই, ২০২৬)
অতএব, দেশীয় ব্যবস্থাপনায় এনসিটির বাৎসরিক নিট আয় দাঁড়ায় ১৪৮ মিলিয়ন ডলার। (১০৬.৮২দ্ধ১৩,৮৫,০০০স্ট১ মিলিয়ন= ১৪৭.৯৫ বা প্রায় ১৪৮ মিলিয়ন ডলার বা প্রায় ১,৮২৪ কোটি ৪৭ লক্ষ টাকা।)।
বিপরীতে, ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব অনুসারে, ডিপি ওয়ার্ল্ড প্রতি কনটেইনারে ১৬১.৮২ ডলার রাজস্ব আয়ের বিপরীতে চট্টগ্রাম বন্দরকে সর্বোচ্চ ৯৭.৫০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে।”...... (তথ্যসূত্র -৩: দৈনিক যুগান্তর, ২১ জুন ২০২৬, লিংক কমেন্টে)
আবার উপরেল্লিখিত স্থায়ী ও পরিবর্তনশীল প্রশাসনিক ব্যয় বাবদ ৫৫ ডলার বন্দর কর্তৃপক্ষকেই বহন করতে হবে। ...... (তথ্যসূত্র -১ : দৈনিক বণিক বার্তা ২৩ জুন ২০২৬)
ডিপি ওয়ার্ল্ড প্রস্তাবিত ৯৭.৫০ ডলার থেকে স্থায়ী ও পরিবর্তনশীল প্রশাসনিক খরচ বাবদ ৫৫ ডলার বাদ দিলে প্রতি টিইইউস কন্টেইনারে বন্দর কর্তৃপক্ষের নিট আয় থাকে মাত্র ৪২.৫ ডলার।
ডিপি ওয়ার্ড এর সাথে হওয়া চুক্তি অনুযায়ী তারা বাৎসরিক কমপক্ষে ১২ লাখ ৩০ হাজার টিইউইড’স কন্টেইনার হ্যান্ডিলিং করবে। ......(তথ্যসূত্র -৪: নৌ মন্ত্রণালয়ের ফেসবুক পেইজ)
অতএব, এনসিটি ডিপি ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনায় চলে গেলে এনসিটির বাৎসরিক নিট আয় দাঁড়াবে ৫২.৩ মিলিয়ন ডলার প্রায়। (৪২.৫ দ্ধ ১২,৩০,০০০ স্ট ১ মিলিয়ন = ৫২.২৭৫ মিলিয়ন ডলার)
ফলে বন্দর কর্তৃপক্ষের হাতে আয় আসবে খুবই সামান্য। অর্থাৎ বন্দর কর্তৃপক্ষের বার্ষিক নিট আয় প্রায় ১৪৮ মিলিয়ন ডলার থেকে নেমে আসবে মাত্র ৫২.৩ ডলারে। “যেটা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবের আর্থিক বিশ্লেষণকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মূল্যায়ন কমিটিও গুরুতর প্রশ্ন তুলেছে।” ...... (তথ্যসূত্র -১ : দৈনিক বণিক বার্তা ২৩ জুন ২০২৬, লিংক কমেন্টে)
এই প্রশ্ন তোলাটা অত্যন্ত যৌক্তিক। কারণ দেশীয় ব্যবস্থাপনায় যেখানে বছরে নিট আয় হয় প্রায় ১৪৮ মিলিয়ন ডলার, সেখানে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দিলে নিট আয় নেমে আসবে মাত্র ৫২.৩ মিলিয়ন ডলারে। আয়ের পার্থক্য দাঁড়াবে প্রায় ৯৫.৬০ মিলিয়ন ডলার।
অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেয়ার মাধ্যমে বছরে প্রায় ৯৫.৬ মিলিয়ন ডলার (প্রায় ১,১৭৮ কোটি ৭০ লক্ষ টাকা) আর্থিক ক্ষয়ক্ষতি গুনতে হবে বাংলাদেশকে। অথচ ডিপি ওয়ার্ল্ড আগামী দশ বছরে বিনিয়োগ করবে মাত্র ১ হাজার কোটি টাকা।
তার মানে এখানেও দেশের স্বার্থ চরমভাবে ক্ষুণœ হয়েছে।
-মুহম্মদ জিয়াউল হক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার মুসলিম দেশের ‘বদর সমঝোতা চুক্তি’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় শতাধিক ককটেল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবমেরিন ক্যাবলে আওয়ামী সিন্ডিকেট!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই বাংলাদেশির মৃত্যুদ- নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে স্বপদে পুনর্বহালের দাবি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাবার বিক্রিতে বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুর্নীতি বন্ধের প্রথম শর্ত রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হওয়া -আইনমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












