যুক্তরাষ্ট্র
ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্টে এআই এজেন্টের অনুপ্রবেশে তোলপাড়
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গ্রাহকদের অ্যাকাউন্টে থার্ড-পার্টি এআই এজেন্টদের অনুপ্রবেশের তথ্য শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি ব্যাংক। এমনকি কিছু ক্ষেত্রে এআই সিস্টেমগুলো গ্রাহকদের দেয়া নির্দেশনার বাইরে গিয়েও নিজস্ব উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
জানা গেছে, মরগান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা, জেপিমরগান চেজ এবং ওয়েলস ফার্গোর মতো প্রথমসারির ব্যাংকগুলো বর্তমানে এআই এজেন্টের ফলে তৈরি হওয়া ঝুঁকি নিয়ন্ত্রণে কাজ করছে। এসব এআই এজেন্ট মূলত গ্রাহকদের পক্ষ হয়ে বিভিন্ন আর্থিক কার্যক্রম সম্পাদন করতে পারে।
গ্রাহকদের মধ্যে এ ধরনের প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিরাপত্তা সংকট তৈরি করছে। কারণ আসল গ্রাহক নাকি গ্রাহকের লগইন তথ্য ব্যবহার করে কোনও স্বয়ংক্রিয় সিস্টেম অ্যাকাউন্টে প্রবেশ করছে, তা ঠিকঠাক বুঝে ওঠা ব্যাংকগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে প্রবেশের জন্য এআই অ্যাসিস্ট্যান্ট বা এজেন্টকে অনুমোদন দিয়ে থাকলেও বিষয়টি ব্যাংকগুলোর নিজস্ব নীতিমালার পরিপন্থি হতে পারে। কারণ ব্যাংকের নীতি অনুযায়ী অ্যাকাউন্টধারীদের নিজদেরকেই লগইন করতে হয়।
স্পর্শকাতর আর্থিক তথ্য এবং লেনদেনের সুযোগ এআই এজেন্টের হাতে তুলে দেয়ার সম্ভাব্য পরিণতি নিয়ে শীর্ষ ব্যাংক নির্বাহীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। যেসব এআই এজেন্টকে জিনিসপত্র কেনাকাটা বা অর্থ স্থানান্তরের অনুমতি দেয়া রয়েছে, সেগুলো অনিচ্ছাকৃতভাবে এমন সব লেনদেন করে ফেলতে পারে যা গ্রাহক হয়তো চাননি। এর ফলে গ্রাহক ও ব্যাংক—উভয় পক্ষই বড় ধরনের আর্থিক ও নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়তে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, কিছু ক্ষেত্রে ব্যাংকগুলো এ-ও ট্র্যাক করতে পেরেছে, এআই এজেন্টগুলো সরাসরি গ্রাহক সেবা বা কল সেন্টারে যোগাযোগ করছে। গ্রাহকের স্পষ্ট কোনও নির্দেশনা ছাড়াই স্বাধীনভাবে বিভিন্ন কার্যক্রম সম্পাদনে উদ্যোগী হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নেতার অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন ‘মাদার অব অল বোম্বসের’ জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে এশিয়ার যেসব অঞ্চলে
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি আইআরজিসির
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে আটকা ৩ হাজার পর্যটক উদ্ধার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সফরের সময় জাপানে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব নজরুল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রংপুরে বিএনপি অফিস ভাঙচুর
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












