আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
আল ইহসান ডেস্ক:
সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত তাদের বৈশি^ক সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।
এক পোস্টে তিনি বলেন, আমরা আমাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নতুনভাবে বিশ্লেষণ করবো এবং নির্ধারণ করবো।
গারগাশ জানান, এই পর্যালোচনার অংশ হিসেবে দেশটি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাকেও পুনর্গঠন করবে, যাতে ভবিষ্যতে এমন সংকট মোকাবিলায় আরও শক্তিশালী ও স্থিতিশীল থাকা যায়।
তিনি বলেন, জাতীয় অগ্রাধিকারগুলোর যৌক্তিক পুনর্বিবেচনাই আমাদের ভবিষ্যতের পথ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।