যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
আল ইহসান ডেস্ক:
ইরানের সাথে দুই বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নাজুক যুদ্ধবিরতি ঘোষণা হলেও তেল ও গ্যাসের দাম আগের অবস্থায় ফিরতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সংঘাতের সময় ইরান বন্ধ করে দেয় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে। এই পথ দিয়ে বিশে^র প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস রপ্তানি হয়।
এছাড়া উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি অবকাঠামোয় হামলার ফলে শুধু জ্বালানি নয়, হিলিয়াম, সারসহ নানা পণ্যের দামও বেড়ে যায়, যা বৈশি^ক বাজারে প্রভাব ফেলেছে।
বাজার স্থিতিশীল হতে হলে হরমুজ প্রণালি দিয়ে নিয়মিত ও নিরাপদ পণ্য পরিবহন নিশ্চিত করতে হবে।
যেখানে আগে প্রতিদিন প্রায় ১২০-১৪০টি জাহাজ চলাচল করতো, সেখানে যুদ্ধবিরতির পর দিনে মাত্র কয়েকটি জাহাজ চলাচল করছে-যা পরিস্থিতির গভীরতা নির্দেশ করে।
কিছু দেশের উৎপাদন বন্ধ থাকায় সরবরাহ পুনরুদ্ধারেও সময় লাগবে, জাহাজ চলাচলে বাধা ও বীমা খরচ বৃদ্ধিও দামের ওপর চাপ সৃষ্টি করছে।
বিশ্লেষকরা বলছে, এই সংকটে রাশিয়া লাভবান হয়েছে, কারণ কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দেশটি বেশি দামে তেল বিক্রি করতে পেরেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।